Tuesday, June 23, 2026

পাকিস্তানের নেতৃত্ব ছেড়ে কি ঠিক করেছেন বাবর? মুখ খুললেন তাঁরই এক সতীর্থ

Date:

Share post:

বিশ্বকাপের ব‍্যর্থতার পর পাকিস্তান দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছেন বাবর আজম। বিশ্বকাপে তাঁর এবং দলের পারফরম্যান্স প্রশ্নের মুখে পরে। এরপরই নেতৃত্ব থেকে সরে দাঁড়ান বাবর। যদিও অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেও, এই নিয়ে কোন মুখ খোলেননি বাবর। তবে বাবর মুখ না খুললেও, বাবরের নেতৃত্ব থেকে সরে দাঁড়নো নিয়ে এবার মুখ খুললেন তাঁরই সতীর্থ শাদাব খান।

এক সাক্ষাৎকারে শাদাব বলেন, “প্রত্যেকের সিদ্ধান্তই তাদের ব্যক্তিগত। বাবর হয়তো নেতৃত্ব ছেড়ে দেওয়াই সঠিক সিদ্ধান্ত বলে মনে করেছে। আমরা ওকে শুভেচ্ছা জানিয়েছি। ও অধিনায়ক থাকাকালীন দারুণ সময় কাটিয়েছি। এবার শাহিন সেই দায়িত্ব নিয়েছে। আমরা ওর অধীনে খেলার জন্যেও মুখিয়ে রয়েছি।” এরপরই তিনি আরও বলেন,” পাকিস্তান সুপার লিগে শাহিনের অধিনায়কত্ব আমরা দেখেছি। খুব ভাল নেতৃত্ব দিয়েছে। দেখা যাক দেশের হয়ে প্রথমবার নেতৃত্ব দিতে নেমে ও কেমন খেলে। কতটা মজা করতে পারি সেটাও দেখার। আমি নিজে তো ব্যক্তিগত ভাবে খেলার জন্য মুখিয়ে রয়েছি।”

বাবর নেতৃত্ব ছেড়ে দেওয়ার পর পাকিস্তান দু’টি ফর্ভ‍্যাটে দু’জন আলাদা অধিনায়ক বেছে নেয়। টেস্টের দায়িত্ব দেওয়া হয় শান মাসুদকে। টি-২০ দায়িত্ব পান শাহিন আফ্রিদি।

আরও পড়ুন:সুদীপ-অনুষ্টুপের শতরান, বিজয় হাজারে ট্রফির কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল বাংলা

Related articles

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...

তৃণমূলের বিক্ষুব্ধ-বহিষ্কৃতদের ওয়ার্কিং কমিটির নয়া চেয়ারম্যান অরূপ রায়, পদ পেলেন ফিরহাদ-অরূপও

উদ্দেশ্য ছিল নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তথা জাতীয় কর্মসমিতি গঠন করা। সেই মতো সোমবার বিকেলে নিউ টাউনের হোটেলে...