Friday, June 26, 2026

আইএস জঙ্গি যোগে গ্রেফতার ১৩, দুই রাজ্যের ৪০ জায়গায় NIA তল্লাশি

Date:

Share post:

আইএস জঙ্গি গোষ্ঠীর সঙ্গে জড়িত সন্দেহে মহারাষ্ট্র ও কর্ণাটক দুই রাজ্যে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। এই দুই রাজ্যের ৪০ জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে ১৩ জনকে। শনিবার সকাল থেকে শুরু হয়েছে এই অভিযান।

আইএস কার্যকলাপের সঙ্গে জড়িত সন্দেহে গত অগস্টে আকিফ আতিক নাচান নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছিল এনআইএ। পরে আরও পাঁচ জনকে গ্রেফতার করা হয় নভেম্বরে। এনআইএ সূত্রের খবর, মুম্বই থেকে গত মাসে গ্রেফতার করা হয়েছিল তাবিশ নাসের সিদ্দিকি নামে এক ব্যক্তিকে। জুবেইর নুর মহম্মদ শেখ এবং আদনান সরকার গ্রেফতার হয় পুণে থেকে। শরজিল শেখ এবং জুলফিকার আলিকে গ্রেফতার করা হয় ঠাণে থেকে। সেই ঘটনার পর দেশে আইএসের শিকড় উপড়ে ফেলতে কোমর বেঁধে মাঠে নামল জাতীয় তদন্তকারী সংস্থা।

এনআইএ সূত্রের খবর, মহারাষ্ট্রের ঠাণে, পুণে, মীরা ভায়ান্দরে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। কর্নাটকের এক জায়গায়, পুণের দু’জায়গায়, ঠাণে গ্রামীণের ৩১ জায়গায়, ঠাণে শহরে ৯ জায়গায় এবং ভায়ান্দরের এক জায়গায় তল্লাশি চালিয়ে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে বলে এনআইএ সূত্রে জানা যাচ্ছে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...