Friday, April 3, 2026

ধ.র্নামঞ্চে মাথা মু.ড়িয়ে প্রতিবাদ SLST চাকরিপ্রার্থীদের! “নাটকীয় কাণ্ড” তীব্র ক.টাক্ষ সৌগতর

Date:

Share post:

নিয়োগ মামলা চলছে আদালতে। রাজ্য সরকার চাকরি দেওয়ার সবরকম চেষ্টা চালাচ্ছে। কিন্তু কোনও নির্দেশ দিলেই তার বিরুদ্ধে বিরোধীরা মামলা দায়ের করছে, যার ফলে আসছে স্থগিতাদেশের নির্দেশ- অভিযোগ শাসকদলের। এই পরিস্থিতি শনিবার, ধর্মতলার ধর্নামঞ্চে মাথা ন্যাড়া করে প্রতিবাদ জানালেন SLST চাকরিপ্রার্থীরা। নাটকীয় কাণ্ড- তীব্র কটাক্ষ করেন তৃণমূল (TMC) সাংসদ সৌগত রায়ের (Sougata Ray)।

তীব্র টানাপোড়েনে নিয়োগ মামলা চলছে আদালতে। এদিকে ১০০০ দিন ধরে ধর্মতলায় ধর্না-আন্দোলন চালাচ্ছেন SLST চাকরিপ্রার্থীরা। এদিন ধর্মতলায় প্রথমে মাথা মুড়িয়ে প্রতিবাদ করেন এক মহিলা চাকরি প্রার্থী। পরে আরও এক চাকরি মাথা ন্যাড়া করেন। রাসমণি পাত্র নামে মহিলা চাকরি প্রার্থীর আবেদন, ‘‘রাজনীতির ঊর্ধ্বে উঠে আপনারা সবাই আমাদের সমস্যার সমাধান করুন… কেউ শুনতে পাচ্ছেন? আমাদের চাকরি দিন।’’ একজন এক চাকরিপ্রার্থীর মতে, ‘‘এখন মাথার চুল দিলাম আমরা। আর কী কী ভাবে প্রতিবাদ করলে আমরা চাকরি পাব!’’

তবে, মুখে যতই রাজনৈতিক প্রভাবমুক্ত বলে নিজেদের দাবি করুন না কেন, SLST চাকরিপ্রার্থীদের এদিনের ধর্নামঞ্চে ছিলেন কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায়-সহ কংগ্রেস নেতৃত্ব। এর আগে এই ভাবে মাথা মুড়িয়ে ছিলেন আরেক স্বঘোষিত কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী। তারপরেও কি একে রাজনৈতিক রংহীন প্রতিবাদ বলতে পারেন আন্দোলনকারীরা!

তবে, এদিনের এই প্রতিবাদকে নাটক করা চেষ্টা বলে তীব্র কটাক্ষ করেন সৌগত রায় (Sougata Ray)। তিনি বলেন, সংবাদমাধ্যমে তিনি বিষয়টি দেখেছেন। এই মাধ্যমে একটা নাটক করা যায়-তার বেশি কিছু নয়। মত বর্ষীয়ান সাংসদের।

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...