Saturday, April 4, 2026

KIFF: ‘আ লেটার ফ্রম হেলগা’-আইসল্যান্ডের পরকীয়া উষ্ণতা বাড়াল কলকাতার!

Date:

Share post:

২৯ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (29th Kolkata International Film Festival) এ বছর নিজেদের প্রতিভার চমক জাগালেন মহিলা পরিচালকেরা। ভালোবাসার গল্প হোক কিংবা বাস্তবধর্মী লড়াইয়ের কথা – সবেতেই চমক দিলেন তাঁরা। তবে বিশেষভাবে বলতে হয় আইসল্যান্ডের ছবি ‘আ লেটার ফ্রম হেলগা’র (A Letter from Helga) কথা। পরিচালনায় আশা হেলগা জোরলেইফিসদত্তি (Asha Helga Hjorleifsdottir)। এ ছবি আদ্যোপান্ত প্রেমের কথা বলে। কিন্তু শেষের কথাগুলো অন্যরকম। যাঁরা গতকাল নন্দন (Nandan) প্রেক্ষাগৃহে ছবিটি দেখেছেন তাঁরা শীতের দুপুরে পরকীয়ার আনন্দ বেশ উপভোগ করেছেন। তবে যাঁরা রবিবাসরীয় দুপুরে নজরুল তীর্থে (Nazrul Tirtha 1) এই সিনেমা দেখবেন তাঁদের জন্য স্পয়লার অ্যালার্ট নাই বা দিলাম। কিন্তু আইসল্যান্ডের স্বর্গীয় দৃশ্যে প্রেমের কেমিস্ট্রি যে কলকাতার উষ্ণতা বাড়াচ্ছে সেটা বলাই বাহুল্য।

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (KIFF ) একাধিক ভাষায় একগুত্র ছবি দেখার সুযোগ এনে দিয়েছে বাঙালি দর্শকের কাছে। আর কলকাতা যে সেই আনন্দ চুটিয়ে উপভোগ করছে সেটা শনিবারের রাত আর রবিবার দুপুরের ভিড় থেকে বেশ স্পষ্ট। আর এখানে একটু ব্যতিক্রমী ‘আ লেটার ফ্রম হেলগা’। এই ছবির শুরুটা হয় শেষ থেকে। প্রশ্ন আসে শেষ বলে সত্যিই কি কিছু আছে? ছবির অন্যতম প্রটাগনিস্টের নাম বিয়র্ন। হাতেগোনা কয়েকজন মানুষকে নিয়ে আইসল্যান্ডের গল্প শুরু হয়। বিয়র্ন বিবাহিত হলেও শোবার ঘরে স্ত্রীয়ের সঙ্গে দূরত্ব অত্যন্ত সুন্দরভাবে স্পষ্ট করেছেন পরিচালক। এই দূরত্বের মাঝেই তৃতীয় ব্যক্তির প্রবেশ। প্রতিবেশী হেলগা নিজেও বিবাহিত কিন্তু হৃদয় ভাঙার যন্ত্রণা থেকে নতুন সম্পর্কে ভালোবাসার স্পর্শ পেতে মরিয়া সে। কাছাকাছি আসে বিয়র্ন-হেলগা। এরপর চুটিয়ে প্রেমপর্ব। হেলগা সন্তানসম্ভবা হয়ে পড়েন। তারপর…?

সবটা বলে দেওয়া যায় না, আর বললে সিনেমার সঙ্গে যে মারাত্মক অপরাধ করা হবে। এই ছবি গভীর উপলব্ধির কথা বলে। একটা চিঠি প্রেমের নস্টালজিয়ায় এক বড় চরিত্র। সাধারণ গল্পগুলোতেও তার ভূমিকা অস্বীকার করা যায়না। তবে এই ছবিতে লুকিয়ে থাকা জীবন্ত কিছু অনুভূতিকে যেভাবে তুলে ধরেছেন পরিচালক তাতে যেকোনও রোম্যান্টিক সিনেমার পরিচালকের প্রথম পছন্দ হবে আ লেটার ফ্রম হেলগা। এবছর আন্তর্জাতিক প্রতিযোগিতার (International Competition) নমিনেশনে এই ছবিকে রেখেছে KIFF কর্তৃপক্ষ।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...