Saturday, June 27, 2026

কয়েক ঘণ্টা পরই নোবেল পুরস্কার তুলে দেওয়া হবে বিশিষ্টজনদের হাতে

Date:

Share post:

আজ ১০ ডিসেম্বর সুইডিশ বিজ্ঞানী ও সমর প্রযুক্তি উদ্যোক্তা আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকী। প্রতিবছর এই দিনেই তাঁর নামে বিশ্বের সবচেয়ে মর্যাদাবান নোবেল পুরস্কার তুলে দেওয়া হয় বিশিষ্টজনদের হাতে।
সুইডেনের রাজধানী স্টকহোমের কনসার্ট হাউসে আজ রবিবার ২০২৩ সালের নোবেল বিজয়ীদের প্রথাগত অভ্যর্থনা জানানো হল। বিকেল সাড়ে ৪টায় শুরু হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

রীতি অনুযায়ী সুইডেনের রাজা কার্ল গুস্তাফ সপরিবারে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করবেন। উপস্থিত থাকবেন সুইডেনের মন্ত্রিপরিষদ ও সংসদের সদস্যসহ বিশিষ্টজন ও বিজয়ীদের স্বজনরা। নোবেল পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সুইডিশ পার্লামেন্ট সদস্যদের আমন্ত্রণ জানানো একটা প্রথা।

মূলত ইউক্রেন যুদ্ধের জেরে রাশিয়া তার ঘনিষ্ঠ মিত্র ও প্রতিবেশী বেলারুশ ও ইরানের রাষ্ট্রদূতদের আমন্ত্রণ জানানো হয়নি এবার। এ ছাড়া আজই নোবেল শান্তি পুরস্কার প্রথানুযায়ী দেওয়া হবে নরওয়ের অসলোতে আয়োজিত অনুষ্ঠানে। বিতরণ করবেন সে দেশের রাজা হারাল্ড।

প্রথানুযায়ী এবারও কনসার্ট হলটি সাজানো হবয়েছে ইতালি  থেকে পাঠানো ফুল দিয়ে।  বিকেলে কনসার্ট হলে রয়্যাল ফিলহারমনিক অর্কেস্ট্রা এবং বিখ্যাত গায়িকা জুলিয়া স্পোরসেন সংগীত পরিবেশন করবেন। সন্ধ্যা ৭টায় স্টকহোম সিটি হলের ব্লু হলে শুরু হবে নোবেল ভোজ। এ বছরের ভোজের থ্রি-কোর্স মেন্যুতে লিঙ্গনবেরি ফলের সঙ্গে থাকবে মাছ, ঝিনুকজাতীয় শেলফিশ ও সামুদ্রিক উদ্ভিজ্জ। নোবেল শান্তি পুরস্কার দেওয়া হবে নরওয়ের রাজধানী অলসোর টাউন হলে দুপুর ১টায়।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...