Tuesday, June 23, 2026

রবিবার আলিপুরদুয়ারে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের সূচনা ও পরিষেবা প্রদান মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

২০১১-এর পর তৃণমূল (TMC) সরকার আসার পর প্রতিনিয়ত এগিয়ে চলছে উত্তরবঙ্গ (North Bengal)। সেই এগিয়ে চলার পথ মসৃন করে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee)। উত্তরবঙ্গকে মনে প্রাণে ভালোবাসেন তিনি, তাই সময় পেলেই বারেবারে ছুটে আসেন এখানকার মানুষের জীবনের মানোন্নয়নে। উত্তরবঙ্গ সফরে বর্তমানে মুখ্যমন্ত্রী রয়েছেন আলিপুরদুয়ারে। রবিবার আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডের মঞ্চ থেকে জেলার চা শ্রমিকদের মধ্যে প্রায় চা হাজার জমির পাট্টা প্রদান করবেন মুখ্যমন্ত্রী। এছাড়াও আলিপুরদুয়ার (Aliporeduar) জেলা জুড়ে চা বাগানে তিনটি স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধনও করবেন তিনি।

এই মুহূর্তে বিভিন্ন চা বাগানে ৫০টিরও বেশি স্বাস্থ্যকেন্দ্রের নির্মাণকাজ চলছে পাশাপাশি ৭০টিরও বেশি ক্রেশের কাজ চলছে। চা বাগানের প্রতিটি ক্রেশ স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের দ্বারা পরিচালিত হবে এবং শিশুদের জন্য পুষ্টিকর খাবারের জন্য আর্থিক বরাদ্দও দেওয়া হবে। এই প্রসঙ্গে আলিপুরদুয়ার জেলা তৃণমূলের চেয়ারম্যান গঙ্গা প্রসাদ শর্মা জানিয়েছেন, তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এক বছর আগে জলপাইগুড়ি জেলার মালবাজারে একটি জনসভায় এই প্রকল্পের ঘোষণা করেছিলেন এবং এখন তাঁর প্রতিশ্রুতি সময়সীমার মধ্যে পূরণ হচ্ছে। আর এর উদ্বোধন করবেন স্বয়ং মুখ্যমন্ত্রী! এছাড়াও রবিবার জেলাজুড়ে বিভিন্ন রাস্তা সহ বহু প্রকল্পের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী।

 

 

 

Related articles

দেশদ্রোহের অভিযোগে ইরানে গ্রেফতার ৩৩০০! হরমুজে বাড়ল জাহাজ চলাচল

যুদ্ধচলাকালীন ইজরায়েলকে সাহায্য এবং অপপ্রচার চালানোর অভিযোগ এবার ৩হাজার ৩০০ নাগরিককে গ্রেফতার করল (Iran Arrests) ইরান প্রশাসন। আনা...

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...