Tuesday, March 31, 2026

গু*টখার বিজ্ঞাপনে কাজ, ক*ড়া শা*স্তির কো.পে শাহরুখ-অজয়-অক্ষয়!

Date:

Share post:

আইনি জটিলতায় ফাঁসলেন তিন বলিউড তারকা (Bollywood Superstar)। গুটখার বিজ্ঞাপন করে বড় বিপাকে শাহরুখ খান (Shahrukh Khan),অজয় দেবগন (Ajay Devgan) এবং অক্ষয় কুমার (Akshay Kumar)। আগে এই সংস্থার বিজ্ঞাপনে অজয়কেই (Ajay Devgan) দেখা যেত, পরবর্তীতে শাহরুখ (Shahrukh Khan)এবং তারপর অক্ষয়কে (Akshay Kumar)দেখা যায়। জনপ্রিয় সুপারস্টারদের এভাবে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক গুটখার মতো তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপনে দেখে চরম বিরক্ত ভক্তরা। তাঁদের কাজে সমাজে বিরূপ প্রভাব পড়তে পারে বলেই মত বিশিষ্টদের। এবার কেন্দ্রের ক্রেতা সুরক্ষা কর্তৃপক্ষ বড় নোটিশ ধরাল তিন তারকাকে। বেঞ্চের তরফে এই কেসের পরবর্তী শুনানির দিন আগামী বছরের ৯ মে ধার্য করা হয়েছে।

 

তামাকজাত দ্রব্যের বিক্রিতে নিষেধাজ্ঞা না থাকলেও এইসবের বিজ্ঞাপন নিয়ে যথেষ্ট কড়াকড়ি বজায় রাখা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে। শাহরুখ- অজয়- অক্ষয় আইন ভঙ্গ করেছেন বলেও অভিযোগ উঠছে। নোটিশ ধরিয়েছে Central Consumer Protection Authority (CCPA)। চলতি বছরের অগস্ট মাসে এলাহাবাদ হাই কোর্টে একটি আবেদন জমা দেন এক আইনজীবী। তিনি বলেন এই ধরণের বিজ্ঞাপনে তারকাদের উপস্থিতি কাম্য নয়, এতে সমাজে কুপ্রভাব পড়বে। অক্টোবর মাসে গোটা বিষয়টি সরকারকে জানান আবেদনকারী আইনজীবী। অবমাননার আবেদনের শুনানির পর কেন্দ্রীয় সরকারের ক্যাবিনেট সচিবকে নোটিশ পাঠায় এলাহাবাদ হাই কোর্ট। শুক্রবার ডেপুটি সলিসিটর জেনারেলের তরফে জানানো হয়, কেন্দ্রীয় সরকারের ক্রেতা সুরক্ষা কর্তৃপক্ষ ইতিমধ্যেই শো কজ নোটিশ পাঠিয়েছে। অন্যদিকে আবার চুক্তি বাতিল করার পরও এখনও কেন তাঁর বিজ্ঞাপন দেখানো হচ্ছে এই প্রশ্ন তুলে গুটখা কোম্পানিকে নোটিশ পাঠিয়েছেন বিগ বি অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)।

Related articles

বালুরঘাটে মেডিক্যাল কলেজ-উত্তর দিনাজপুরে দুটি হিমঘর: দলীয় প্রার্থীদের প্রচারসভা থেকে আশ্বাস অভিষেকের

চতুর্থবার মা-মাটি-মানুষের সরকার ক্ষমতয়া এলে বালুরঘাটে মেডিক্যাল কলেজ ও উত্তর দিনাজপুরে দুটি হিমঘর তৈরি হবে। বালুরঘাট ও তপনের...

বিরাট অঙ্কের সম্পত্তি কর বকেয়া! জয়ললিতার প্রাসাদে পড়ল তালা

দীর্ঘ কয়েক বছর ধরে পুর কর বাকি। সম্পত্তি কর দেড় কোটি টাকাতে পৌঁছেছে। এবার তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার...

বকেয়া ডিএ-ডিআর নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকের ডাক রাজ্য অর্থ দফতরের

ভোটের (2026 Election) নির্ঘণ্ট ঘোষণার আগেই বকেয়া ডিএ (DA) মিটিয়ে দেওয়ার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

IPL: “টিমের কথায় পিচ বদলানো সম্ভব নয়”, নাইটদের কড়া বার্তা সুজনের

বৃহস্পতিবার ইডেনে(Eden) প্রথম ঘরের মাঠে ম্যাচ খেলতে নামছে কেকেআর(KKR)। ঘরের মাঠে নাইটদের প্রথম ম্যাচের আগেই শুরু পিচ নিয়ে...