Saturday, June 27, 2026

টাকার পাহাড় ছাড়ালো সব রেকর্ড! কংগ্রেস সাংসদের পাশে নেই দল?

Date:

Share post:

বুধবার রাত থেকে শুরু। শুক্র, শনি পেরিয়ে রবিবার। এখনও আয়কর দফতরের (IT Department)কাছে এখনও পরিষ্কার না কংগ্রেস সাংসদ ধীরাজ প্রসাদ সাহুর (Congress MP Dheeraj Prasad Sahu) বাড়ি, কর্মসূত্রে যুক্ত এলাকা থেকে কত টাকা সর্বমোট উদ্ধার হল। তার কারণ হল টাকার এই বিপুল পরিমাণ।

ঝাড়খণ্ডের কংগ্রেস সাংসদের বিভিন্ন বাড়ি ও অফিস থেকে উদ্ধার হওয়া টাকা গোনার জন্য ইতিমধ্যেই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের প্রায় ১০০ কর্মী নিযুক্ত করা হয়েছে। টাকার পরিমাণ ৩৫০ কোটি পেরিয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। এর আগে আয়কর দফতরের তল্লাশিতে সবথেকে বেশি উদ্ধার হয়েছিল ২০০ কোটি টাকা। ফলে এই তল্লাশির পর আয়কর সূত্রের দাবি এটাই আয়কর দফতরের সবথেকে বেশি টাকা উদ্ধারের ঘটনা হতে চলেছে।

তবে টাকা উদ্ধারের পরেই গোটা দেশে এই সুযোগকে কাজে লাগিয়ে সরব হয়েছে বিজেপি। কংগ্রেসের পক্ষ থেকে কোনও বিবৃতি পাওয়া না গেলেও ওড়িশার কংগ্রেসনেতার দাবি এই টাকা মজুতের দায় ধীরাজ সাহুর ব্যক্তিগত। অন্যদিকে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার দাবি বিজেপি নেতাদের বাড়িতেও তল্লাশি হোক। তাহলেই বোঝা যাবে তাদের কাছে কত আছে। তিনি প্রশ্ন তোলেন কেন বারবার কংগ্রেসের নেতাদেরই টার্গেট করা হচ্ছে?

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...