Tuesday, June 23, 2026

হাজার হাজার পদ ফাঁকা নৌসেনায়! প্রশ্নের মুখে নিরা.পত্তা

Date:

Share post:

নির্বাচনের আগে বিজেপি সরকারের দিকে বারবার বিরোধীরা দেশাত্মবোধের হিড়িক তোলার অভিযোগ তুলেছে। সেক্ষেত্রে দেশের নিরাপত্তা সংক্রান্ত ইস্যুতেই লড়াই করতে দেখা গিয়েছে বর্তমান কেন্দ্র সরকারে আসীন দলকে। কিন্তু ২০২৪ লোকসভা নির্বাচনের আগে দেশের সেই নিরাপত্তাতেই বিরাট ফাঁক দেখা যাচ্ছে।

লোকসভার চলতি শীতকালীন অধিবেশনে কেন্দ্রীয় প্রতিরক্ষা (External Affairs) প্রতিমন্ত্রী অজয় ভট্ট একটি প্রশ্নের উত্তরে ভারতীয় নৌসেনার (Indian Navy) কর্মী ঘাটতির কথা ঘোষণা করেন। যেখানে দেখা যাচ্ছে সেইলর (Sailors) পদেই প্রায় ১০ হাজার সেনার ঘাটতি। ঘাটতির সঠিক সংখ্যা ৯১১৯। এমনকি অফিসার (Officers) পদেও ব্যাপক ঘাটতি, ১৭৭৭ অফিসারের পদ খালি পড়ে রয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রকের পরিসংখ্যানই বলছে গত দুবছরে নৌসেনায় সেনা ভর্তির সংখ্যাটা যথেষ্টই কম। ২০২১ সালে অফিসার পদে নিয়োগ হয় ৩২৩ জন, সেইলর পদে ৫৫৪৭ জন। ২০২২ সালে নিয়োগ হয় অফিসার পদে ৩৮৬ জন, সেইলর পদে ৫১৭১ জন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে ২০২৩ সালে যদি এই একই হারে নিয়োগ হয় তাহলে কোনও ভাবেই পূরণ হবে না ভারতীয় নৌসেনার এত শূন্যপদ।

যে নিরাপত্তা ও সেনাবাহিনী নিয়ে বিজেপি সরকারের এত অহঙ্কার, সেখানেই নৌবাহিনীর ক্ষেত্রে এই ফাঁক কী এত বছর ধরে চোখে পড়েনি মোদি সরকারের। না কী ইচ্ছাকৃতভাবেই বরাবর নৌসেনায় নিয়োগ কম করা হয় এই সরকারের জমানায়, উঠছে প্রশ্ন। তবে প্রায় সাড়ে ৭ হাজার কিমি বিস্তৃত উপকূলীয় একটি দেশে নৌবাহিনীতে সেনার সংখ্যায় ঘাটতি থাকা দেশকে কতটা নিরাপত্তা দেবে, তা নিয়েও থাকছে সংশয়।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...