Monday, June 22, 2026

সাতসকালে বন্দর এলাকায় মহিলার দে.হ উদ্ধার! কারণ নিয়ে ধোঁ.য়াশা, পলাতক স্বামী

Date:

Share post:

কলকাতার (Kolkata) দক্ষিণ বন্দর এলাকায় (Port Area) এক মহিলার (Woman) দেহ উদ্ধারকে কেন্দ্র করে উত্তেজনা। স্থানীয় সূত্রে খবর, রবিবার ঘরের বিছানায় পড়ে ছিল মহিলার দেহ। স্থানীয়রাই প্রথম দেহ উদ্ধার করে পুলিশকে খবর দেন। তবে ঘটনার পর থেকেই পলাতক ওই মহিলার স্বামী (Husband)। আর তার জেরেই মৃত্যুর কারণ নিয়ে দানা বাঁধছে সন্দেহ। স্থানীয় সূত্রে খবর, অঞ্জু আরো নামে ওই মহিলা ডক ইস্ট ইয়ার্ডের এক ঝুপড়িতে থাকতেন। রোজ সকালে আর পাঁচজনের মতো পুরসভার জলের গাড়ি এলে জল নিতে আসতেন। তবে রবিবার সকালে তাঁকে না দেখতে পেয়ে সন্দেহ হওয়ায় অঞ্জুর ঝুপড়ির সামনে গিয়ে ডাকাডাকি শুরু করেন প্রতিবেশীরা। কিন্তু ওই মহিলার সাড়া পাওয়া যায়নি।

এরপরই দরজা ঠেলে ভেতরে ঢুকে স্থানীয়রা দেখেন খাটের ওপর শুয়ে আছেন ওই মহিলা। তবে তিনি যে আর বেঁচে নেই, তা বুঝতে পারেন সকলেই। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় দক্ষিণ বন্দর থানায়। এদিকে পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। স্থানীয়দের কথায়, বেশ কয়েকবছর আগে ওই ঝুপড়িতে এসে বসবাস শুরু করেছিলেন অঞ্জু। স্বামীর সঙ্গেই থাকতেন তিনি। কিন্তু প্রায়শই স্বামীর সঙ্গে ঝামেলা লেগে থাকত। নানা কারণেই অশান্তি চরমে উঠত। শনিবার রাতেও অঞ্জুর স্বামী বাড়িতে এসেছিল। কিন্তু সকাল থেকেই আর তার খোঁজ মিলছে না। তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

স্থানীয় সূত্রে খবর, বিভিন্ন অপরাধমূলক কাজের জন্য জেলও খেটেছে। অঞ্জুর মৃত্যুর পিছনে তাঁর স্বামীর যোগ আছে কী না তা খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি হোমিসাইড বিভাগের সঙ্গেও কথা বলছেন দক্ষিণ বন্দর থানার পুলিশ।

 

 

 

 

Related articles

বিহার থেকে বাংলায় সক্রিয় নিম্নচাপ, দক্ষিণে হলুদ – উত্তরে কমলে সর্তকতা 

বর্ষার মরসুম (Monsoon) বাংলা জুড়ে। সপ্তাহের প্রথম ব্যস্ততম দিনে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্রই দফায় দফায় ভারী থেকে অতি...

স্বচ্ছতা অভিযানে সকাল সকাল গড়িয়াহাট বাজার পরিদর্শনে পুরমন্ত্রী অগ্নিমিত্রা 

সোমবার সকাল সকাল গড়িয়াহাট বাজার (Gariahat Market) পরিদর্শনে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। স্বচ্ছতা অভিযানে...

ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সল্টলেক-অ্যাক্রোপলিস মলে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে ২১ জুন (রবিবার) ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সল্টলেক, অ্যাক্রোপলিস মল (Acropolis Mall)...

Bengal T20 League: শাহবাজের দুরন্ত ব্যাটিং, মালদহকে হারিয়ে খেতাব জয় শ্রাচী রাঢ় টাইগার্সের

সিএবি আয়োজিত বেঙ্গল টি২০ লিগ( Bengal T20 League) খেতাব জিতে নিল শ্রাচী রাঢ় টাইগার্স( Shrachi Rarh Tigers )।...