Monday, June 22, 2026

সমাজমাধ্যমের জন্যই বাড়ছে মে.রুকরণ এবং অ.সহিষ্ণুতা:ডি ওয়াই চন্দ্রচূড়

Date:

Share post:

মেরুকরণ বাড়ছে বিশ্বজুড়েই। আর ভারতও তার ব্যতিক্রম নয়। এমনই মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। তিনি জানিয়েছেন, বর্তমানে বিশ্ব জুড়ে ডান, বাম এবং মধ্যপন্থীদের মধ্যে মেরুকরণ দেখা যাচ্ছে। যার নেপথ্যে রয়েছে সমাজমাধ্যমের বাড়বৃদ্ধি। এর ফলে অসহনশীলতাও বাড়ছে। মেরুকরণ কোনও বিচ্ছিন্ন ঘটনা নয় বলেও তিনি উল্লেখ করেছেন।

প্রধান বিচারপতির মত, আমাদের অবিচারের বিরুদ্ধে লড়তে হবে। আর সেটার জন্য এর মুখোমুখি হতে হবে। এটা খারাপ সময়, কেটে যাবে, এমন ভেবে উপেক্ষা করা যাবে না। বারবার এই অসহনশীলতাকে উপেক্ষা করে গেলে সেটা বাড়তে বাড়তে সামাজিক অবক্ষয়ে পরিণত হবে। এটার বিরুদ্ধে আরও দৃঢ়তার সঙ্গে লড়তে হবে।

বিশেষ ভাবে সক্ষম মানুষদের জন্য যাতে সহজে আদালত কক্ষের দরজা খোলা যায়, সেই দিকেও জোর দিয়েছেন প্রধান বিচারপতি। সঙ্গে প্রধান বিচারপতি জানিয়েছেন, বিচার পেতে প্রযুক্তি একমাত্র মাধ্যম নয়।

তিনি আরও বলেন, দেশে অসহিষ্ণুতা যে বাড়ছে, সেটা অস্বীকার করার মতো জায়গা নেই। আর এই অসহিষ্ণুতার মতো ব্যধির মূল উৎস যে সোশাল মিডিয়াই, সেটা একবাক্যে মেনে নিচ্ছে ওয়াকিবহাল মহল। যুব সমাজের মধ্যে সোশাল মিডিয়ার কুপ্রভাব নিয়েও উদ্বেগপ্রকাশ করেছেন চন্দ্রচূড়।

 

 

 

 

 

 

Related articles

WB Budget 2026-27: রাজ্যে ৪ নতুন বিমানবন্দর তৈরির ঘোষণা, জেলায় জেলায় মেট্রো! 

সোমবার প্রায় নব্বই মিনিট ধরে বিধানসভায় বাজেট বক্তৃতা পেশ করলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত (Finance Minister)। একাধিক প্রকল্পের...

উত্তরবঙ্গে IIT, AIIMS সঙ্গে ক্যানসার হাসপাতাল, স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতিতে একগুচ্ছ বড় ঘোষণা

পালাবদলের পর প্রথম বাজেট(West Bengal Budget)! রাজ্যের স্বাস্থ্যখাতে(Health) বিশেষ জোর দেওয়া হয়েছে। উত্তর থেকে দক্ষিণ বঙ্গের জন্য একাধিক...

West Bengal Budget: স্পোর্টস বিশ্ববিদ্যালয় থেকে ক্লাবদের অনুদান, জাতীয় গেমস নিয়ে নীরব স্বপন

সোমবার রাজ্য বিধানসভায় পেশ হল নতুন সরকারের বাজেট(West Bengal Budget)। কৃষি, শিল্প, পরিবহনের মত বড় অঙ্কের বরাদ্দ করা...

রাজ্য বাজেটে বিপুল কর্ম সংস্থানের দিশা: সরকারি চাকরিতে ১ লক্ষ নিয়োগ, মহিলাদের জন্য ৩৩%

প্রথম বাজেটেই বিপুল কর্ম সংস্থানের দিশা বিজেপি সরকারের (BJP Government)। রাজ্য সরকারি চাকরিতে দ্রুত ১ লক্ষ শূন্যপদে নিয়োগের...