Monday, April 13, 2026

বিজয় হাজারে ট্রফির কোয়ার্টার ফাইনাল থেকেই ছিটকে গেল বাংলা

Date:

Share post:

বিজয় হাজারে ট্রফির কোয়ার্টার ফাইনাল থেকেই ছিটকে গেল বাংলা। এদিন কোয়ার্টার ফাইনালে বঙ্গ ব্রিগেডের মুখোমুখি হয়েছিল হরিয়ানার। সেই ম‍্যাচে হরিয়ানার কাছে ৪ উইকেটে হারে সুদীপ ঘরামির দল। ব‍্যর্থ গেল শাহবাজ আহমেদের লড়াকু শতরানের ইনিংস। ম‍্যাচে এদিন প্রথমে ব্যাট করে ২২৫ রান করে বাংলা। জবাবে ৪৫.১ ওভারে জয় তুলে নেয় হরিয়ানা। হরিয়ানার বল হাতে দাপট দেখান যুজবেন্দ্র চ‍্যাহাল। একাই তুলে নেন চার উইকেট। ব‍্যাট হাতে শতরান অঙ্কিত কুমারের।

ম‍্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় হরিয়ানা। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ২২৫ রান করে বঙ্গ ব্রিগেড। বাংলার হয়ে শতরান শাহবাজ আহমেদের। ২৪ রান করেন অভিষেক পোড়েল। ২১ রান করেন সুদীপ ঘরামি। এদিন ব‍্যাটে রান পাননি অনুষ্টুপ মজুমদার। ১৪ রান করেন তিনি। হরিয়ানার হয়ে চার উইকেট নেন যুজবেন্দ্র চ‍্যাহাল। দুটি করে উইকেট নেন সুমিত কুমার এবং রাহুল তেহটিয়া। একটি উইকেট নেন নিশান্ত সান্ধু।

জবাবে ব‍্যাট করতে নেমে জয় তুলে নেয় হরিয়ানা। হরিয়ানার হয়ে শতরান অঙ্কিত কুমারের। ১০২ রান করেন তিনি। মেনারিয়া করেন ৩৯ রান। একরান করেন যুবরাজ সিং। বাংলার হয়ে দুটি করে উইকেট নেন মহম্মদ কাইফ এবং প্রদিপ্ত প্রামাণিক। একটি করে উইকেট নেন ঈশান পোড়েল এবং শাহবাজ আহমেদ।

আরও পড়ুন:এএফসি কাপে মাজিয়ার কাছে ১-০ গোলে হারল মোহনবাগান

 

Related articles

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...

ভোটে জিতে ক্ষমতায় এসে তুলে দেব নাম: বাদুড়িয়ায় আশ্বাস অভিষেকের

এসআইআর করে বাংলার যে ৯০ লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন তার বড় প্রভাব পড়েছে উত্তর...

সুরসম্রাজ্ঞীর ‘মিষ্টি’ স্মৃতি: ল্যাংচা দিয়েই আশা ভোঁসলের মন জয় জাভেদের

প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলের প্রয়াণে গোটা দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। অসংখ্য গানের মতোই তাঁর জীবনের অনেক অজানা...

দেশের মনীষীদের অপমান বিজেপি নেতাদের! শাহর গুণ্ডামির ভাষাকে তীব্র কটাক্ষ তৃণমূলের

প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী থেকে কেন্দ্রীয় মন্ত্রীরা তো বটেই, এবারের নির্বাচনে বাংলা দখল করতে বিজেপির ভিন রাজ্যের নেতাদের ফেভারিট...