Tuesday, June 16, 2026

রাজ্যে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়-কলেজ খোলার বিষয়ে কি পরিকল্পনা রয়েছে? লোকসভায় শিক্ষা প্রতিমন্ত্রীকে প্রশ্ন কল্যাণের

Date:

Share post:

বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারের বাংলার উন্নয়নে কোন মাথাব্যথা নেই, লোকসভায় সরব হলেন তৃণমূল কংগ্রেসের শ্রীরামপুরের সাংসদ এবং চীফ হুইপ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বাঁকুড়ার বিজেপি সাংসদ এবং কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারকে কল্যান বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপি শাসনকালে বাংলায় একটিও কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বা কলেজ তৈরি হয়নি। সুভাষ সরকারের কাছে তিনি সরাসরি জানতে চান, বাংলায় কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, কলেজ খোলার বিষয়ে কেন্দ্রের কি পরিকল্পনা রয়েছে?

শুধু তাই নয় কল্যান বন্দ্যোপাধ্যায় নিজের সংসদীয় এলাকা এবং কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর সংসদীয় এলাকাতেও কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বা কলেজ খোলার বিষয়ে সরকারের পরিকল্পনা কি তা জানতে চান। যার উত্তরে কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার স্পষ্ট কোনো উত্তর না দিতে পেরে জানান, বাংলার জন্য কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এবং কলেজ খোলার ইচ্ছা প্রকাশ করে রাজ্য সরকারকেই কেন্দ্রের কাছে দরবার করতে হবে। তাহলেই সেই বিষয়টি নিয়ে ভেবে দেখা হবে।

আরও পড়ুন- ৩৭০ ধারা প্রত্যাহার বৈধ: কাশ্মীর ইস্যুতে সুপ্রিম রায়ে ক্ষুব্ধ পাকিস্তান

Related articles

পশ্চিমবঙ্গ দিবসে স্কুলগুলোকে ছবি পাঠানোর ফতোয়া, নজরদারির অভিযোগে সরব শিক্ষক মহল

শিক্ষাঙ্গনে এবার নয়া নির্দেশিকাকে কেন্দ্র করে শুরু হলো জোর বিতর্ক। রাজ্যের সমস্ত সরকারি, সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলে...

নিয়োগ মামলা: ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, তদন্তে সহযোগিতার বার্তা অভিষেকের

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সল্টলেকের সিজিও...

নারী-বিরোধী মন্তব্যের অভিযোগ! কল্যাণের বরখাস্ত চেয়ে স্পিকারকে চিঠি কাকলির

লোকসভার অন্দরেই এবার সরাসরি সংঘাতে জড়ালেন দুই বর্ষীয়ান সাংসদ। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নারী-বিরোধী মন্তব্য ও...

মমতার কালীঘাটের বাড়ির সামনে আক্রান্ত কুণাল! চ্যালেঞ্জ ছুড়ে গর্জে ওঠেন তৃণমূল বিধায়ক

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনে আক্রান্ত বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh)। সোমবার তৃণমূল (TMC) সুপ্রিমা মমতা...