Friday, June 12, 2026

এএফসি কাপে মাজিয়ার কাছে ১-০ গোলে হারল মোহনবাগান

Date:

Share post:

এএফসি কাপের নিয়মরক্ষার ম‍্যাচেও হারের মুখ দেখল মোহনবাগান সুপার জায়েন্ট। এদিন মাজিয়ার বিরুদ্ধে খেলতে নামে মোহনবাগান। সেই ম‍্যাচে ১-০ গোলে হারে সবুজ-মেরুন ব্রিগেড।ম্যাচটির গুরুত্ব বলতে গেলে ছিল সম্মানের লড়াই।সেই ম‍্যাচে মাজিয়ার কাছে পরাজিত হয়ে এএফসি অভিযান শেষ করল মোহনবাগান সুপার জায়েন্ট।

রিজার্ভ বেঞ্চ ও দ্বিতীয় সারির দল থেকে মাত্র ১৩ জন ফুটবলার নিয়ে মালদ্বীপ গিয়েছে মোহনবাগানের সহকারী কোচ ক্লিফোর্ড মিরান্ডা। মাজিয়া ঘরের মাঠে শুরু থেকে লাগাতার আক্রমণ চালাতে থাকে মোহনবাগান। তবে সুহেল-টাইসনরা কিছু কিছু সময়ে গোলের কাছাকাছি পৌঁছেছিল, কিন্তু গোল করতে পারেননি বাগান ব্রিগেড। এরই মধ‍্যে পাল্টা আক্রমণ চালায় মাজিয়া। ম্যাচের ৪০ মিনিটে ১-০ এগিয়ে যায় তারা। বক্সের বাইরে থেকে বাঁ পায়ের দুরন্ত কার্লার শটে আর্শ আনোয়ারকে পরাস্ত করে মাজিয়াকে এগিয়ে দেন এইচ আর আহমেদ। প্রথমার্ধে ১-০ পিছিয়ে থাকে বাগান ব্রিগেড।

ম‍্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতে মোহনবাগান আক্রমণাত্মক শুরু করলেও ধীরে ধীরে মাজিয়া খেলা ধরে নেয়। বারবার মোহনবাগান বক্সে আক্রমণের ঝড় তুললেও গোলমুখ আর খুলতে পারেনি মাজিয়া। এদিন যেন নিজের যোগ্যতা প্রমাণ করলেন আর্শ। একের পর এক দুরন্ত সেভ দেন তিনি। তবে মাজিয়ার বালাবানোভিচরা বেশ কিছু সহজ সুযোগও নষ্ট করেন। শেষমেশ ম‍্যাচ শেষ হয় ১-০ গোলে। এই হার সত্ত্বেও গ্রুপে তৃতীয় স্থানে শেষ করল মোহনবাগান। তবে মাজিয়ার কাছে হারলেও সুমিত রাঠি, সুহেল ভাট, টাইসন সিংদের লড়াই প্রশংসনীয়।

আরও পড়ুন:বৃষ্টির কারণে হয়নি ম‍্যাচ, দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের ব‍্যবস্থাপনার উপর ক্ষু.ব্ধ গাভাস্কর

 

Related articles

সাইয়ের প্রকল্প বাস্তবায়নে জোর, ডুরান্ড কমিটির সঙ্গে বৈঠকে ক্রীড়ামন্ত্রী

ক্রীড়া দফতরের দায়িত্ব নিয়েই দ্রুত কাজ শুরু করে দিলেন ইন্দ্রনীল খাঁ(Dr.Indranil Khan)। শুক্রবার দফায় দফায় বৈঠক সারলেন রাজ্যের...

ক্রীড়া চিকিৎসা ও প্রযুক্তির মেলবন্ধন: অনুষ্ঠিত হল ‘স্পোর্টসমেড ২০২৬’ আন্তর্জাতিক সেমিনার

শুক্রবার কলকাতায় অনুষ্ঠিত হল একটি উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সেমিনার— 'স্পোর্টসমেড: ফ্রম পারফরম্যান্স টু প্রিভেনশন' (SportsMed: from Performance to Prevention:...

মুখ্যমন্ত্রীর নজরে BGBS-এর ৬৩৫ কোটি টাকার বরাত!

BGBS-এ এলাহী খরচ। একটি নির্দিষ্ট ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকেই বরাত। নতুন সরকারের আতসকাচের চলায় তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে...

গ্রেফতার হবেন ইন্দ্রনীল ও তাঁর স্ত্রী! কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ

গ্রেফতার হতে পারেন- এই আশঙ্কায় প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন (Indranil Sen) এবং তাঁর স্ত্রী আগাম জামিনের আবেদন জানিয়েছেন...