Friday, June 12, 2026

নার্গিসকে সম্মান নোবেল কমিটি, সন্তানের কণ্ঠে মৌলবাদ বিরোধী বার্তা নোবেলজয়ীর

Date:

Share post:

ইরানের নারী স্বাধীনতার বিরুদ্ধে লড়াই করে জেলবন্দি হয়েছেন নার্গিস সাফি মহাম্মদি। আর এই আন্দোলনের জন্যই জেলে বসেই পেয়েছেন নোবেল শান্তি পুরস্কার। এহেন নার্গিসকে ঠিক যতখানি অসম্মান দেখিয়েছে ইরান সরকার, ঠিক ততখানিই সম্মান দেখালো নোবেল কমিটি। নরওয়ের ওসলো শহরে নোবলের মঞ্চে ছিল ইরানের হিজাব বিরোধী আন্দোলনের মুখ নার্গিসের পোর্ট্রেট। সমাজকর্মীকে কুর্নিশ জানাতে ফাঁকা রাখা হয়েছিল একটি চেয়ার। এরপর নোবেল মঞ্চে নার্গিসের ঐতিহাসিক ভাষণ পাঠ করে গোটা বিশ্বকে নারীর অধিকার নিয়ে বার্তা দিলেন নোবেলজয়ী। নিন্দা করলেন “অত্যাচারী, নারী বিরোধী” মৌলবাদী সরকারের। বিশ্বমঞ্চে মুখ পড়ল ইরানের।

ইরান সরকারের কোপের মুখে পড়ে বার বার গ্রেপ্তারি, দিনের পর দিন জেলবন্দি হয়েছেন নার্গিস। বর্তমানে জেলই ঠিকানা তাঁর। ‘কারাগারের উঁচু, ঠান্ডা দেয়ালের আড়াল থেকে’ শিরোনামে এদিন বিশ্বকে বার্তা দিয়ে নার্গিস বলেন, আমি মধ্যপ্রাচ্যের মেয়ে। বিরাট ঐতিহ্যশালী এক সভত্যার প্রতিনিধি। আজ যে অঞ্চল যুদ্ধ, সন্ত্রাসবাদ আর মৌলবাদের ফাঁদে পড়েছে।” তিনি আরও বলেন, “ইরানের নারী হিসেবে আমি গর্বিত। যদিও বর্তমানে সেই দেশ এক স্বৈরাচারী মৌলবাদী সরকারের তীব্র নিপীড়নের মুখে।” তবে তিনি আশাবাদী, ইরানের মানুষ যাবতীয় প্রতিবন্ধকতাকে অতিক্রম করবেই। ইরানের বেগম রোকেয়া তিনি।

উল্লেখ্য, নারী স্বাধীনতার অন্যতম মুখ ৫১ বছর বয়সি নার্গিস আন্দোলনের জেরে একাধিক ইরানের প্রশাসনের হেনস্থার মুখে পড়েছেন। সবমিলিয়ে গ্রেফতার হয়েছেন ১৩ বার। ৫টি অভিযোগে ইতিমধ্যেই তাঁকে দোষী সাব্যস্ত করেছে ইরানের আদালত। এখনও ১৫৪টি অভিযোগ রয়েছে নার্গিসের বিরুদ্ধে। আপাতত ৩১ বছরের কারাদণ্ড ভোগ করছেন তিনি।

Related articles

CID-র সঙ্গে কী আলোচনা কীভাবে সংবাদমাধ্যমে: আদালতে যাওয়ার দাবি অভিষেকের

বারবার তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করেছেন। পরবর্তীকালেও তার ব্যতিক্রম হবে না। কিন্তু এবার সেই তদন্তকারী সংস্থার দায়বদ্ধতা ও বিশ্বাসযোগ্যতা...

নবান্নে শুদ্ধিকরণ পর্ব? ফাইলের থেকে গুরুত্ব পাচ্ছে গঙ্গাজল

ক্ষমতার পালাবদলের পর নবান্নে (Nabanna) প্রশাসনিক কাজ, মানুষের সমস্যার সমাধানের বদলে এখন শুরু হয়েছে 'শুদ্ধিকরণ পর্ব'। সরকারি দফতরে...

জাতীয় সড়ক আটকে আন্দোলন নয়: প্রশাসনিক বৈঠক থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

পূর্ব নির্ধারিত সূচি মতো শুক্রবার উত্তরবঙ্গের প্রথম প্রশাসনিক কর্মসূচিতে মালদহে প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেই...

দেব, আপনি কোন দিকে? মমতা না মোদি?

লোকসভার বিদ্রোহীদের দিল্লির বৈঠকে হাজির। আবার সংবাদ মাধ্যমের সামনে বলছেন, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, আমি তার সঙ্গে আছি।...