Tuesday, March 31, 2026

চু.ক্তিভিত্তিক কর্মী নিয়োগ নিয়ে অ.সন্তুষ্ট কলকাতা হাই কোর্ট

Date:

Share post:

রাজ্যে সর্বত্র চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ নিয়ে অসন্তুষ্ট কলকাতা হাই কোর্ট। সোমবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের পর্যবেক্ষণ, কেউ তো কাজই করতে চায় না। এ ওকে দেখাচ্ছে, ও তাকে দেখাচ্ছে!  উচ্চ আদালতের প্রশ্ন, চুক্তিভিত্তিক কর্মীদের যে বেতন দেওয়া হয়, তাতে তাঁদের কাছ থেকে আর কত আশা করা যায়?

প্রতিবন্ধীদের চিকিৎসার সুবিধার জন্য ২০১৭ সালে কেন্দ্রীয় সরকার ইউডিআইডি কার্ডের ব্যবস্থা করে।এরপরই বাংলার জন্য সেই কার্ড দ্রুত পেতে পৃথক একটি পোর্টালও খোলে রাজ্য। কিন্তু এরপরই শুরু হয় সমস্যা।যখনই ওই পোর্টালে কেউ নাম নথিবদ্ধ করতে চাইছেন, তাঁদের নাম আগে থেকেই নথিবদ্ধ বলে দেখানো হচ্ছে। এই বিভ্রান্তির ফলে অধিকাংশই কার্ড পাচ্ছেন না। এই অভিযোগ তুলে ‘পরিবার বেঙ্গল’ নামে একটি সংগঠন আদালতের দ্বারস্থ হয়।সেই মামলাতেই প্রশ্নের মুখে পড়ে চুক্তিভিত্তিক কর্মীদের কাজকর্ম।

সেই মামলার পরিপ্রেক্ষিতেই প্রধান বিচারপতির পর্যবেক্ষণ,এক জন চিকিৎসক সব কাজ করবেন, এটা আশা করা যায় না! হাসপাতালে ৮০ শতাংশ কর্মী চুক্তিভিত্তিক। ১২-১৩ হাজার টাকা করে তাঁরা বেতন পান। তাঁদের কাছ থেকে কী কাজ আশা করবেন? রাজ্যের সব ক্ষেত্রে চুক্তিভিত্তিক কর্মী থাকায় দায়সারা মনোভাব থেকে যাচ্ছে। তাঁর আরও প্রশ্ন, এ রাজ্যে যখন আলাদা পোর্টাল, সেক্ষেত্রে কেন্দ্রীয় পোর্টাল থেকে কেন তথ্য নেওয়া হচ্ছে না?

তবে বর্তমানে রাজ্যে চুক্তিভিত্তিক কর্মরত কর্মীর সংখ্যা সরকারি কৌঁসুলি দিতে পারেননি। এর পরেই প্রধান বিচারপতি বলেন, মানুষ অনেক দূর থেকে আসেন। কত কত টাকা খরচ করে তাঁরা কলকাতায় থাকেন! সব জায়গায় চুক্তিভিত্তিক কর্মীতে ভরে গিয়েছে।

Related articles

একইসঙ্গে প্রকাশিত দুই তালিকা! ষষ্ঠ সাপ্লিমেন্টারি লিস্টেও নাম বাদের সংখ্যা নিয়ে ধোঁয়াশা

কখনও মধ্যরাতে আবার কখনও কাউকে কিছু না জানিয়ে, কোন বিজ্ঞপ্তি বা ঘোষণা ছাড়াই সাপ্লিমেন্টারি লিস্ট (Supplementary List) প্রকাশ...

ন্যক্কারজনক! গেরুয়া ঝান্ডায় মোড়া হল নেতাজি মূর্তি

বাংলার মনীষীদের নানাভাবে অপমান করার প্রথা বিজেপির সর্বস্তরে। যখন পদ্মদলের কেন্দ্রীয় নেতৃত্বরাই এই কাজে সিদ্ধহস্ত তখন তো গেরুয়া...

বৃষ্টির মাঝেই গরমের স্পেল দক্ষিণবঙ্গে, এপ্রিলের শুরুতেই দাবদাহের পরিস্থিতি! 

মঙ্গলের সকালে মেঘলা আকাশ, বেলা বাড়তেই ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা। হাওয়া অফিস (Weather Department) জানিয়েছে দুপুরের পর কলকাতাসহ (Kolkata)...

রাহুলের পরিবারকে দেওয়া হোক ১ কোটি, ‘ম্যাজিক মোমেন্টস’-এর বিরুদ্ধে এফআইআরের দাবি AICWA-র 

তালসারিতে বাংলা ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’র শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday...