Wednesday, June 24, 2026

ফের ঘূ.র্ণাবর্ত, রাজ্যে রাজ্যে ভারী বৃষ্টি-কুয়াশা স.তর্কতা! কেমন থাকবে বাংলা?

Date:

Share post:

রাজ্যে রাজ্যে শীতের দাপট। বাংলায় দেরিতে হলেও শীত পড়তে শুরু করেছে। তবে শীতের শুরুতেই খামখেয়ালিপনা শুরু হয়েছে আবহাওয়ার! কোথাও তাপমাত্রা কমে গিয়ে শীতের দেখা মিলেছে আবার কোথাও কুয়াশা! মৌসম ভবনের রিপোর্ট অনুযায়ী উত্তর মধ্যপ্রদেশ, উপ-হিমালয় পশ্চিমবঙ্গ, সিকিম, অসম এবং মেঘালয়ের কিছু অংশে সকালের দিকে ঘন কুয়াশার সতর্কতা জারি হয়েছে।

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে ১১ ডিসেম্বর অসম ও পশ্চিমবঙ্গের কিছু জায়গায় ঘন কুয়াশা থাকবে। অন্যদিকে, অসম ও মেঘালয়ে ১১-র পাশাপাশি ১২ ডিসেম্বর সকালে ঘন কুয়াশা দেখা দিতে পারে। নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম ও ত্রিপুরার মতো রাজ্যে ১১ ও ১২ ডিসেম্বর সকালে ঘন কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়া দফতর এও জানিয়েছে যে, পশ্চিম হিমালয় অঞ্চলে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ১২ ডিসেম্বর হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমের বিক্ষিপ্ত জায়গায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকেঝাড়খন্ডের ওপর একটি নিম্নচাপ রয়েছে। এর ফলে রাজ্য জুড়ে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে।

আবহাওয়া দফতর জানিয়েছে ঘূর্ণিঝড় ‘মিগজাউম’ এর জেরে গত কয়েক দিনে তামিলনাড়ু, অন্ধ্র প্রদেশ রাজ্যগুলিকে তুমুল ঝড় বৃষ্টি জারি ছিল। তবে এখন ঘূর্ণিঝড়ের প্রভাব অনেকটাই দুর্বল হয়ে ঝাড়খণ্ডের উপর একটি নিম্নচাপ এলাকায় পরিণত হয়েছে।

আরও পড়ুন- সমুদ্রের প্রকৃতি পরখ করতে আসতেই হবে অ্যাক্রোপোলিস মলের ওশেন ওয়ার্ল্ডে

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...