Saturday, April 4, 2026

টার্গেট করেই ৩০টি গু.লি! কানাডায় ২ ভারতীয়ের মৃ.ত্যুতে দাবি পুলিশের

Date:

Share post:

কানাডার (Canada) ওন্টারিওতে (Ontatio) দুই ভারতীয় নাগরিকের মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য পেশ করল কানাডা পুলিশ। তাদের দাবি, ২১ নভেম্বর রাতে শুটআউটে (shootout) দুই ভারতীয় নাগরিকের মৃত্যুর ঘটনায় টার্গেট করে গুলি চালানো হয়েছিল। তবে মৃত দুজনই টার্গেট ছিলেন কি না সেই বিষয়টি খতিয়ে দেখছে তারা। প্রায় ৩০ রাউন্ড গুলি চালানো হয় সেই রাতে।

জগতর সিং ও তাঁর স্ত্রী হরভজন কওর কানাডার ওন্টারিও প্রদেশে ছেলেমেয়ের কাছে বেড়াতে গিয়েছিলেন। ২১ নভেম্বর রাতে ঘুমাতে যাওয়ার আগে কিছু দুষ্কৃতী তাঁদের বাড়ি ঢুকে এলোপাথাড়ি গুলি চালায়। ওন্টারিও পুলিশ বাড়িতে পৌঁছে জগতর সিং (৫৭)কে মৃত অবস্থায় পায়। হরভজন কওর (৫৫) ও তাঁদের মেয়েকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে মৃত্যু হয় হরভজনের। ট্রমা (trauma) কেয়ারে এখনও মৃত্যুর সঙ্গে লড়ছে তাঁদের মেয়ে।

ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে হরভজনের শরীরেই প্রায় ২০টি বুলেট (bullet) পাওয়া গিয়েছে। আততায়ীরা সংখ্যায় অনেকে ছিলেন। টার্গেট করেই প্রায় ৩০টি বুলেট ছোঁড়া হয়। তবে যাদের ওপর গুলি চালানো হয়েছিল তারাই টার্গেট ছিল কি না সে বিষয়ে এখনও তদন্ত চালাচ্ছে পুলিশ।

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...