Tuesday, March 24, 2026

জমি কেনাবেচায় বিপুল অঙ্কের টাকা নয়.ছয়! ফের হেমন্ত সোরেনকে তলব ইডির

Date:

Share post:

লোকসভা নির্বাচন (Loksabha Election) যত এগিয়ে আসছে অবিজেপি রাজ্যগুলিতে লাগাতার হানা দিয়ে একের পর এক হাই প্রোফাইল নেতাকে তদন্তের নামে হেনস্থা করছে মোদি সরকার (Modi Govt)। বিজেপির (BJP) বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলে আগেই সরব হয়েছে বিরোধী দলগুলি। এবার সেই ধারাই বজায় রইল। ফের জমি কেনাবেচায় আর্থিক তছরুপের মামলায় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী (Chief Minister of Jharkhand) হেমন্ত সোরেনকে তলব করল ইডি (Enforcement Directorate)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, মঙ্গলবার হেমন্ত সোরেনকে ইডির আঞ্চলিক দফতরে ডেকে পাঠানো হয়েছে। এই নিয়ে টানা ৬ বার ডেকে পাঠানো হল ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে।

এদিকে ইডির তরফে জানিয়ে দেওয়া হয়েছে, হেমন্তকে ওইদিন ইডির দফতরে হাজির হয়ে পিএমএলএ-র (PMPLA) আওতাধীন মামলায় তাঁর বয়ান রেকর্ড করাতে হবে। এর আগেও পাঁচ পাঁচ বার সোরেনকে ইডি তলব করেছিল। কিন্তু কোনওবারই তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরে গিয়ে হাজিরা দেননি। উল্টে হাজিরা এড়াতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে রক্ষাকবচ নিয়ে রেখেছিলেন তিনি। ইডির অভিযোগ, রাঁচিতে ওই জমির মালিকানা নিয়ে বড় রকমের আর্থিক তছরুপ হয়েছে। ইতিমধ্যেই মামলায় ১৪ জনকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। ধৃতদের তালিকায় রয়েছে রাঁচির ডেপুটি কমিশনার আইএএস ছবি রঞ্জনের নামও। তবে আগামীকাল হেমন্ত হাজিরা দেন কী না সেদিকে সকলের নজর থাকবে।

 

 

 

 

Related articles

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...