Sunday, April 5, 2026

বৃষ্টির কারণে হয়নি ম‍্যাচ, দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের ব‍্যবস্থাপনার উপর ক্ষু.ব্ধ গাভাস্কর

Date:

Share post:

রবিবার বৃষ্টির কারণে ভেস্তে যায় ভারত ও দক্ষিণ আফ্রিকা প্রথম টি-২০ ম‍্যাচ। টসই করা যায়নি ম‍্যাচে। আর এই নিয়ে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার ব্যবস্থাপনার উপর ক্ষোভ প্রকাশ করলেন ভারতের প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাস্কর। তিনি বলেন, পুরো মাঠ না ঢাকতে পারাটা চরম ব্যর্থতা দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের জন্য।

এই নিয়ে সম্প্রচারকারক সংস্থাকে গাভাস্কর বলেন, “যদি মাঠ ঢাকা না হয় এবং বৃষ্টি থামে, তাহলে অন্তত এক ঘন্টার মধ্যে খেলা শুরু করা যাবে না। তার মধ্যে হঠাৎ আবার বৃষ্টি চলে আসে। প্রত্যেকে প্রচুর অর্থ পাচ্ছে, সেটি দিয়ে কোনও ভুল করা যাবে না। প্রতিটা ক্রিকেট বোর্ডের প্রচুর অর্থ রয়েছে। যদি তারা বলে যে তারা পাচ্ছে না, তারা মিথ্যা বলছে। হয়ত বিসিসিআইয়ের মত অর্থ তারা পাচ্ছে না। কিন্তু পুরো মাঠ ঢাকার জন্য কভার কেনার অর্থ তো সব বোর্ডেরই থাকবে।”

এরপর গাভাস্কর উদাহরণ দেন ইডেন গার্ডেন্সের, যেখানে পুরো মাঠ ঢেকে দেওয়ার ব্যবস্থা রয়েছে। এই নিয়ে গাভাস্কর প্রশংসা করেছেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের, যিনি ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সভাপতি হিসেবে এই ব্যবস্থাপনা করেছিলেন। এই নিয়ে গাভাস্কর বলেন, “বোর্ডগুলিকে এবার থেকে পুরো মাঠ ঢাকার দায়িত্ব নিতে হবে। কোনও অজুহাত দিলে চলবে না। আমার মনে আছে ইডেন গার্ডেন্সে একটি টেস্ট ম্যাচে কিছু সমস্যা হয়েছিল, যার জন্য খেলা শুরু হচ্ছিল না। পরের ম্যাচে, ইডেন গার্ডেন্সের পুরো মাঠ ঢেকে গিয়েছে। এই ধরণের উদ্যোগ নিতে হবে আপনাদের। সৌরভ গঙ্গোপাধ্যায় সেই সময়ে দায়িত্বে ছিলেন এবং খেয়াল রাখতেন যাতে কেউ ইডেন গার্ডেন্সের দিকে আঙুল না তুলতে পারেন।”

আরও পড়ুন:পরপর শূন‍্য রানে আউট হয়েও পাতে হাঁসের মাংস দেওয়া হয়েছিল গম্ভীরকে, কিন্তু কেন?

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...