Friday, April 3, 2026

সমুদ্রের প্রকৃতি পরখ করতে আসতেই হবে অ্যাক্রোপোলিস মলের ওশেন ওয়ার্ল্ডে

Date:

Share post:

কলকাতা মানেই আনন্দের শহর।  দুর্গাপুজো থেকে শুরু হয় উৎসবের মরসুম, শেষ হয় বড়দিন এবং নতুন বছরের শুরু দিয়ে। আর এই উৎসব মানেই পরিবার নিয়ে ঘুরে আসা, আনন্দ, মজা, পিকনিক। এই উৎসবের মরসুমে অ্যাক্রোপলিস মলে শুরু হয়েছে ওশেন ওয়ার্ল্ড । শহরে প্রথমবারের মতো একটি দর্শনীয় জলজ থিম পার্ক। আগামী ৫ই জানুয়ারি পর্যন্ত চলবে এবং ৮ থেকে ৮০ সকলকে মুগ্ধ করবে।

এই ওয়াটার থিম পার্ক নিয়ে অ্যাক্রোপলিস মল ধাপা এলাকায় শিশুদের এই সমুদ্রের প্রকৃতি দেখতে এবং এর নিচে বসবাসকারী সামুদ্রিক প্রাণীদের সাথে পরিচিত হওয়ার জন্য আমন্ত্রণ করেছিল।  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিডিএইচ সুইস(একটি সুইস শিশু অধিকার সংস্থা) এবং ডিআরসিএসসি স্বেচ্ছাসেবী সংস্থার আধিকারিকরা । তারা শিশুদের শিক্ষিত করার জন্য ধাপা এলাকায় কাজ করে চলেছেন।  অনুষ্ঠানে  শিশুদের একটি অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। প্রতিযোগিতার প্রধান বিষয় ছিল মহাসাগরের পৃথিবী এবং এর সামুদ্রিক জীবন।
অ্যাক্রোপলিস মলের জিএম- কে বিজয়ন এবং অভিনেত্রী সোনালী চৌধুরী শিশুদের পুরস্কার প্রদান করেন। অ্যাক্রোপলিসের এই ওশেন ওয়ার্ল্ড এ একটি বড় জাহাজ প্রদর্শন করা হয়েছে। যা সোয়াশবাকলার ফিল্ম সিরিজ এর “পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান” দ্বারা অনুপ্রাণিত।
দর্শকরা  এই সমুদ্র জগতে এসে হ্যামারহেড হাঙ্গর, কিলার হোয়েল, অক্টোপাস, সামুদ্রিক সিংহ, স্টিংগ্রে, ডলফিন, হাঙর এবং আরও অনেকগুলি সহ বেশ কয়েকটি জলজ প্রাণীর সাক্ষী হতে পারেন।  থিম পার্ক শিশুদের জন্য গভীর সমুদ্রের নিচের জীবন জানার একটি আদর্শ সুযোগ।

অ্যাক্রোপলিস মলের জিএম  কে বিজয়ন বলেন, “ওশেন ওয়ার্ল্ড শিশুদের এবং সকলের জন্য সমুদ্রের প্রাণী এবং বাস্তুতন্ত্রের সাথে পরিচিত হওয়ার সুযোগ দিচ্ছে।  এই প্রথম এমন কোনও জলজ থিম পার্কের সাক্ষী হচ্ছে আমাদের শহর।  আমরা আশা করছি যে অতিথিরা তাদের বাচ্চাদের সামুদ্রিক বাস্তুতন্ত্র সম্পর্কে জানাতে আগ্রহী হবেন।  আমরা প্রতি সপ্তাহে সমুদ্র জগতের বিষয়বস্তু নিয়ে শিশুদের জন্য সৃজনশীল কর্মশালার আয়োজন করব যা তাদেরকে আরও শিক্ষিত ও সম্পৃক্ত করবে এবং ভার্চুয়াল জগত থেকে দূরে রাখবে”।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...