Saturday, June 20, 2026

কথা রাখেনি মোদি সরকার, ৬টি চা বাগান অধিগ্রহণ করবে রাজ্য: ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

রাজ্যের বন্ধ চা বাগান খোলার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। কিন্তু ২০১৯-এর ভোট পেরিয়ে ২৪-এ আরও একটি নির্বাচন এসে গিয়েছে। কিন্তু সেই প্রতিশ্রুতি রাখেনি মোদি সরকার। এবার রাজ্য সরকারই জলপাইগুড়ির ৬টি চা বাগান অধিগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে। সোমবার, জলপাইগুড়ির সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি জানান, “জলপাইগুড়ির বন্ধ হয়ে যাওয়া ৬টি চা বাগান অধিগ্রহণ করবে রাজ্য সরকার।”

জলপাইগুড়িতে (Jalpaiguri) রেডব্যাঙ্ক, সুরেন্দ্রনগর, রায়পুর, ধরনীপুর, রিয়াবাড়ি- এই চা বাগানগুলি বন্ধ রয়েছে। ফলে সমস্যায় পড়েছেন চা বাগানের বহু শ্রমিক। তাঁদের মুখে হাসি ফোটাতে এই সিদ্ধান্ত বলে জানান মুখ্যমন্ত্রী। রবিবারের আলিপুরদুয়ারের পরে সোমবারও মমতা জানান, চা-বাগান শ্রমিকদের জমির পাট্টা দেওয়া হচ্ছে। সঙ্গে বাড়ি তৈরির জন্য দেওয়া হচ্ছে ১ লক্ষ ২০ হাজার টাকা আর্থিক সাহায্য। ৬ হাজারের বেশি পাট্টা বিলি করা হচ্ছে।

এদিনের মঞ্চ থেকে যা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

  • ১১০ কোটি ৫০ লক্ষ টাকার প্রকল্পের উদ্বোধন হল
  • ৬৯ কোটি ৫৭ লক্ষ টাকার প্রকল্পের শিলান্যাস হল
  • একাধিক নতুন ব্লক তৈরি হয়েছে
  • নতুন বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে
  • নতুন বিমানবন্দর তৈরি হয়েছে
  • বাংলাদেশ ভূটান এশিয়ান হাইওয়ে তৈরি হয়েছে
  • দেবী চৌধুরানীর মন্দির তৈরি হয়েছে
  • ৪ লক্ষ ৩০ হাজার মানুষের পানীয় জলের সমস্যা মেটানো লক্ষ্য, আগামী বছরের ডিসেম্বরের মধ্যে বাকি কাজ শেষ হবে
  • একাধিক নতুন ব্লক তৈরি হয়েছে

বানারহাটের অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী জানান, রাজ্য সরকারের দেওয়া লক্ষ্মীর ভাণ্ডার ক্যানসেল হবে না। ৬০ বছর বয়সের পরে বার্ধক্যভাতা হিসেবে সারাজীবন পাওয়া যাবে। ১৫ ডিসেম্বর থেকে ফের রাজ্যে শুরু হবে দুয়ারে সরকার শিবির। এখনও যাঁদের নাম লক্ষ্মীর ভাণ্ডারে ওঠেনি, তাঁদের ওই প্রকল্পে অন্তর্ভুক্ত হওয়ার আহ্বান জানান মুখ্যমন্ত্রী।

মমতা (Mamata Banerjee) বলেন, ৪ লক্ষ ৩০ হাজার ঘরে জল পৌঁছানো লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার। এর পাশাপাশি উত্তরের পরিষেবা উন্নত করতে বানারহাট ফায়ার স্টেশন হচ্ছে। হবে ৩০ বেডের ব্লক হাসপাতাল।

 

এর পাশাপাশি  মুখ্যমন্ত্রী জানান, খরিপ চাষের টাকা ১ কোটি ২০ লক্ষ কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নগদ ৫ হাজার টাকা পৌঁছে যাবে। মঙ্গলবার শিলিগুড়ি থেকে চেক বিলি করা হবে বলেও জানান মমতা৷

Related articles

খুন নাকি অন্য রহস্য? ২৩ দিন পর বকখালির বালির নীচে মিলল মহিলার দেহ

প্রায় ২৩ দিন নিখোঁজ। পরিবারের উদ্বেগ, থানায় নিখোঁজ ডায়েরি এবং পুলিশের তদন্ত সব রহস্যের (Mysterious Death) শেষ হল বকখালির...

দ্রুততম গোলের সঙ্গেই লাল কার্ডের নজির প্যারাগুয়ের, লড়াই জমিয়ে দিল মরক্কো

চলতি বিশ্বকাপের (2026 World Cup) দ্রুততম গোল (৬৪ সেকেন্ড) করে তুরস্কের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল দশ জনের প্যারাগুয়ে।...

জামাই ষষ্ঠীতে বাঁকুড়ায় চলে ‘গাছ ষষ্ঠী’! জঙ্গলকে জামাই আদরে পুজো করলেন মহিলারা

জামাই ষষ্ঠীতে (Jamai Shashthi) দুই বাংলার মানুষ যখন জামাই-মেয়েকে নিয়ে আদর-আপ্যায়নে ব্যস্ত, ঠিক তখন এক্কেবারে অন্যরকম ছবি দেখা...

রীতি মেনে বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর সংশোধনী জমা কুণালের: গ্রহণ করবে সরকারপক্ষ?

প্রথা মাফিক রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির (R N Ravi) ভাষণ দিয়ে অষ্টাদশ বিধানসভার (Assembly) প্রথম অধিবেশন শুরু হয়।...