Wednesday, June 17, 2026

বহিষ্কারের পর এবার মহুয়াকে বাংলো ছাড়ার নোটিশ কেন্দ্রের

Date:

Share post:

‘ক্যাশ ফর কোয়েরি’ মামলায় সাংসদ পদ খারিজ হয়েছে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের। এরপরই মহুয়াকে বাংলো ছাড়া করতে তৎপর হয়ে উঠল কেন্দ্র। সাংসদ হিসেবে যে সরকারি বাসভবন তিনি পেতেন সেটি ৩০ দিনের মধ্যে খালি করতে বলা হয়েছে। ইতিমধ্যেই এই মর্মে নগরোন্নয়ন মন্ত্রককে চিঠি দিয়েছে লোকসভার হাউসিং কমিটি। এরপর কেন্দ্রীয় আবাসন এবং নগরোন্নয়ন মন্ত্রকের পক্ষ থেকে বাংলো ছাড়ার নোটিশ পাঠানো হয়েছে মহুয়াকে।

গত শুক্রবার খারিজ হয়ে যায় মহুয়া মৈত্রর সাংসদ পদ। ক্যাশ ফর কোয়েরি মামলায় তাঁর বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। তাঁর অভিযোগের ভিত্তিতে এই মামলার তদন্ত চালায় লোকসভার এথিক্স কমিটি। লোকসভায় সেই কমিটির রিপোর্ট পেশ হলে মহুয়াকে বহিষ্কার করার সুপারিশ জানানো হয় এবং সেই সুপারিশে সিলমোহর দিয়ে ধ্বনিভোটের মাধ্যমে লোকসভা থেকে বহিষ্কার করা হয় তাঁকে।

এদিকে যে পদ্ধতিতে তৃণমূল সাংসদকে বহিষ্কার করা হয়েছে, তার তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন মহুয়া। ১৫ পাতার রিপোর্টে মহুয়া এও উল্লেখ করেছেন, তাঁকে জিজ্ঞাসাবাদের নামে ডেকে ব্যক্তিগত প্রশ্ন করে কীভাবে হেনস্তা করা হয়েছে। যথাযথ প্রক্রিয়া এড়িয়ে লোকসভায় স্রেফ সংখ্যাগরিষ্ঠতার গা-জোয়ারিতে তাঁর সাংসদ পদ কাড়া হয়েছে বলে অভিযোগ তুলেছেন মহুয়া। বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন লোকসভার প্রাক্তন সেক্রেটারি জেনারেল পিডিটি আচার্যও। এথিক্স কমিটির কার্যপদ্ধতি নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। এহেন পরিস্থিতির মাঝেই এবার লোকসভার সচিবালয়ের পক্ষ থেকে নোটিশ দিয়ে ৩০ দিনের মধ্যে সরকারি বাংলো খালি করতে বলা হয়েছে এই প্রাক্তন সংসদকে।

Related articles

আর জি করে কর্তব্যরত জওয়ানের লালসার শিকার তরুণীর পাশে দাঁড়াননি বিজেপি বিধায়ক! অভিযোগ নির্যাতিতার পরিবারের

আর জি করের রোগিনীর মেয়েকে ধর্ষণের ঘটনায় পাশে দাঁড়াননি রাজারহাট-নিউটাউনের বিজেপি (BJP) বিধায়ক পীযূষ কানোরিয়া (Pijus Kanoriya)। অভিযোগ...

জেনে নিন দেশের মেট্রো শহরগুলিতে জ্বালানির দর

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম, কেন্দ্র ও রাজ্যের কর কাঠামো এবং পরিবহণ খরচের উপর নির্ভর করে প্রতিদিনই জ্বালানির...

দুর্নীতি ইস্যুতে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরই GTA চেয়ারম্যান পদ থেকে ইস্তফা অনীতের

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার পাহাড় সফরে গিয়ে দুর্নীতি ইস্যুতে কড়া পদক্ষেপের বার্তা দিয়েছিলেন শুভেন্দু অধিকারী (CM...

গয়না কেনার আগে দেখে নিন বুধবার কলকাতায় সোনা-রুপোর নতুন দাম 

সোনা বা রুপো কেনার কথা ভাবছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে নিন আজকের দর। আন্তর্জাতিক বাজারের ওঠানামা এবং...