Wednesday, June 17, 2026

আসন্ন আইপিএলের নিলাম থেকে কেন নাম তুলে নিয়েছেন শাকিব? জানালেন নিজেই

Date:

Share post:

সামনেই আয়োজিত হতে চলেছে আইপিএল ২০২৪-এর নিলাম। সেই নিলামে জায়গা পেয়েছেন মোট ৩৩৩ জন ক্রিকেটার। তবে এই নিলাম থেকে বেশ কিছু আন্তর্জাতিক তারকা নাম তুলে নিয়েছেন, যার মধ্যে রয়েছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার শাকিব আল হাসান। কিন্তু কি কারণে শাকিব আইপিএল না খেলার সিদ্ধান্ত নিয়েছেন? এই নিয়ে এবার মুখ খুললেন শাকিব স্বয়ং নিজেই।

 

এই নিয়ে শাকিব বলেন, “আমি আমার নাম আইপিএলে দেইনি। আমার ম্যানেজার পাকিস্তান সুপার লিগে আমার নাম দিয়ে দিয়েছিল। সেখান থেকেও নাম সরিয়ে নিয়েছি। আমি দেশের হয়ে নিজের সেরাটা দিতে চাই। আমি আমার পুরো সময় জাতীয় দলের জন্য দেওয়ার পরিকল্পনা করেছি, আর এর জন্য আমি যে সকল ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলতাম সেগুলিকে ছেড়ে দেব।”

দীর্ঘদিন যাতে তিন ফর্ম‍্যাটে খেলতে পারেন সেই কারণেই লিগ ক্রিকেট আর খেলতে চাইছেন না শাকিব। এই নিয়ে শাকিব বলেন, “আমি তিনটে ফর্ম‍্যাটে খেলছি। আশা করছি এটা চালিয়ে যেতে পারব। কিন্তু ভবিষ্যতের কথা তো কেউ বলতে পারে না। আমার ইচ্ছা দেশের হয়ে আরও অনেক দিন ক্রিকেট খেলায়। সেই কারণেই লিগ ক্রিকেট ছেড়েছি।”

গত আইপিএলে শাকিব আল হাসানকে দেড় কোটি টাকায় কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। তবে এবারের টুর্নামেন্টের জন্য শাকিবকে রাখেনি নাইটরা। বর্তমানে শাকিব বিশ্বকাপে পাওয়া আঙুলের চোটের চিকিৎসা করাচ্ছেন।

আরও পড়ুন:সব কিছু ঠিকঠাক থাকলে আসন্ন আইপিএল-ই মাঠে দেখা যেতে পারে পন্থকে

 

Related articles

অবশেষে পুরী থেকে গ্রেফতার কাউন্সিলর সুশান্ত, কে দিল সন্ধান!

অবশেষে পুরী থেকে গ্রেফতার কাউন্সিলর সুশান্ত ঘোষ (Sushanta Ghosh)। তোলাবাজি, দুর্নীতি-সহ একাধিক অভিযোগে ১০৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল (TMC)...

২৫ বছর পর অস্ত্র ত্যাগ পুষ্পার, মূলস্রোতে ফেরার বার্তা

দীর্ঘ ২৫ বছরের সশস্ত্র আন্দোলনের জীবন ছেড়ে অবশেষে মূলস্রোতে ফেরার সিদ্ধান্ত নিলেন নিলেন জঙ্গলমহলের (Jangalmahal) একসময়ের মাওবাদী নেত্রী...

চাপ আরও বাড়ল অরূপের, একগুচ্ছ অভিযোগ করে পুলিশকে চিঠি মেসি

যুবভারতী  মেসি(Messi) কাণ্ডে চাপ আরও বাড়ল অরূপ বিশ্বাসের, টিম মেসির পক্ষ থেকে ইমলে করে প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর নামে অভিযোগ...

ধাপা এলাকার মহিলাদের জন্য পাটশিল্প প্রশিক্ষণ কর্মশালা মার্লিন গ্রুপ- DRCSC- টিডিএইচ সুইস হোমসের

শহর কলকাতার ধাপার বস্তি এলাকার মহিলাদের স্বনির্ভর করে তুলতে ডিআরসিএসসি, টিডিএইচ সুইস হোমস এবং মার্লিন গ্রুপের সিএসআরের উদ্যোগ...