Wednesday, June 17, 2026

আত্মঘাতী জঙ্গি হামলা পাকিস্তানের সেনা ঘাঁটিতে, মৃত ২৩

Date:

Share post:

পাকিস্তানের মাটিতে ফের ভয়াবহ জঙ্গি হামলা। ডেরা ইসমাইল খান শহরে একটি থানা ও সেনাঘাঁটিতে আত্মঘাতী হামলা চালালো জঙ্গিরা। এই মারন হামলায় মৃত্যু হয়েছে ২৩ জনের। আহত হয়েছেন অসংখ্য মানুষ। এই হামলার দায় স্বীকার করে নিয়েছে তেহরিক-ই-জেহাদ পাকিস্তান। যদিও নিরাপত্তারক্ষীদের সঙ্গে এখনও চলছে জঙ্গিদের গুলির লড়াই।

জানা গিয়েছে, মঙ্গলবার খাইবার পাখতুনখোয়ার ডেরা ইসমাইল খান শহরের একটি থানা ও সেনাঘাঁটিতে হামলা চালায় আত্মঘাতী জঙ্গিদের একটি দল। সন্ত্রাসবাদীরা নিরাপত্তা বলয় ভেদ করে ঢুকে পড়ে পুলিশকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায়। এই হামলায় আহত হয়েছেন কমপক্ষে ২৮ জন। জঙ্গিদের নিকেশ করতে পালটা আক্রমণ শুরু করেছে পাক নিরাপত্তাকর্মীরা। শেষ পাওয়া খবর মোতাবেক এখনও পুলিশের সঙ্গে জেহাদিদের গুলির লড়াই চলছে। এই হামলার দায় স্বীকার করে নিয়েছে তেহরিক-ই-জেহাদ পাকিস্তান।

উল্লেখ্য, পাকিস্তানের মাটিতে এই ঘটনা প্রথমবার নয়, এর আগে গত নভেম্বর মাসে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মিয়াঁওয়ালির বায়ুসেনা ঘাঁটিতে হামলা চালায় আত্মঘাতী জঙ্গিদের একটি দল। সেনার সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে ৯ জেহাদির। সেই হামলারও দায় নেয় তেহরিক-ই-জেহাদ। এর আগেও ডেরা ইসমাইল খান শহরে পুলিশকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল। যার ফলে মৃত্যু হয় ৫ জনের।

Related articles

ভাঙন-বন্যা রুখতে প্রয়োজন আর্থিক সাহায্য, কেন্দ্রকে চিঠি নবান্নের

‘ডবল ইঞ্জিন’ সরকারের প্রতিশ্রুতি ছিল, দিল্লি আর নবান্ন(Nabnna) একসঙ্গে চললে উন্নয়নের পথে কোনও বাধা থাকবে না। কিন্তু ক্ষমতার...

দেরাদুনে আত্মঘাতী NEET পরীক্ষার্থী! “আর কত”? প্রশ্ন তৃণমূলের

ফের হতাশার বলি নিট (NEET) পরীক্ষার্থী (Examinee)। এবার দেরাদুনে (Dehradun) ২৩ বছরের এক তরুণী ‘নিট’ পরীক্ষা বাতিল হওয়ার...

FIFA World Cup: অনুশীলনের সময় মাঠে সাপ! বিরক্ত জার্মান-নরওয়ের শিবির

প্রথম ম্যাচেই সাত গোলের জয় এসেছে, কিন্তু আত্মতুষ্টির জায়গা নেই জার্মান শিবিরে, কঠোর অনুশীলনে মগ্ন জার্মানি(Germany') দলের অনুশীলনে...

পুনর্বাসন ছাড়া বুলডোজার: হকার উচ্ছেদের প্রতিবাদে রাজপথে প্রতিবাদ মমতার

রাজ্যের বিভিন্ন জায়গায় হকার উচ্ছেদের প্রতিবাদে আগেই সরব হয়েছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়( Mamata Banerjee)। বুধবার এর...