Wednesday, June 17, 2026

সিবিআই নয় আনিস খান হত্যাকাণ্ডে ‘সিট’ এর ওপরেই আস্থা হাই কোর্টের

Date:

Share post:

সিবিআই নয়, হাওড়ার আমতার ছাত্রনেতা আনিস খান হত্যাকাণ্ডে রাজ্যের তদন্তকারী সংস্থা ‘সিট’ এর ওপরেই আস্থা রাখল কলকাতা হাই কোর্ট।মঙ্গলবার আনিস খান হত্যাকাণ্ডের মামলায় বড় রায় ঘোষণা করল আদালত। এদিন আদালত রায়ে বলেছে, আনিস খান হত্যাকাণ্ডে সিট’ই তদন্ত করবে। এই মামলা সিবিআইয়ের হাতে পাঠানোর কোনও প্রয়োজন নেই। এই বিষয়ে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের বিচারপতি রাজশেখর মান্থা আনিস মামলায় সিটকে স্বচ্ছভাবে তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন।

তিনি আরও জানান, সিবিআইয়ের কোনও দরকার নেই। রাজ্য তদন্তকারী দলই গুরুত্ব সহকারে এই মামলার তদন্তভার নিক। যদিও হাই কোর্টের এই রায় মানতে নারাজ আনিস খানের বাবা সালেম খান। সিঙ্গল বেঞ্চের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে তিনি ডিভিশন বেঞ্চের কাছে যাবেন বলে জানিয়েছেন।শুধু আনিস খানের বাবা নয়, আদালতের এদিনের রায়ের বিরোধিতা করেছেন কলকাতার প্রাক্তন মেয়র বিকাশরঞ্জন ভট্টাচার্য।

প্রসঙ্গত, গত মার্চ মাসের ১৮ তারিখ নিজের বাড়িতে রহস্যজনক ভাবে মৃত্যু হয় আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা আনিস খানের। পরিবারের লোকজনের অভিযোগ আমতা থানার পুলিশ তাদের ছেলেকে খুন করেছে। তারপর থেকেই উত্তাল হয়ে ওঠে গোটা রাজ্য।

আনিস খানের পরিবারের তরফ থেকে সিবিআই তদন্তের দাবি করা হয়। এরপর রাজ্য সরকার তদন্তের জন্য একটি সিট গঠন করে। যদিও পরিবারের লোকেরা নিরপেক্ষ তদন্তের জন্য হাই কোর্টে মামলা করে। হা ইকোর্টও সিট-এর ওপর তদন্তের ভার দেয়। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সিটের তদন্তের কথা বলেন। যদিও এই ঘটনায় ইতিমধ্যে ২ জনকে গ্রেফতার করা হয়েছে।বিচারপতি মান্থা জানিয়েছেন,সিটের দেওয়া রিপোর্ট খতিয়ে দেখা হবে। ৯ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি হবে।

Related articles

বাড়ল জনকল্যাণ শিবিরের মেয়াদ, ফলতাকে ‘মডেল বিধানসভা’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা থেকে বিজেপির রেকর্ড ভোটে জয়লাভের পর সরকারি কর্মসূচি নিয়ে প্রথমবারের জন্য সেখানে গেলেন মুখ্যমন্ত্রী...

সুজিত, উজ্জ্বলদের পরে এবার পুরনো মামলায় গ্রেফতার প্রাক্তন মন্ত্রী উদয়ন

সুজিত, উজ্জ্বলদের পরে এবার গ্রেফতার রাজ্যের আরেক মন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha)। পুরনো একটি মামলায় কোচবিহার জেলা পুলিশ...

অভিজ্ঞতায় আস্থা রেখে জেলাস্তরে সাংগঠনিক রদবদল মমতার

বিধানসভা ভোটে পরাজয়ের পর থেকেই বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নেতৃত্ব ও সিদ্ধান্তের দিকে আঙুল উঠতে শুরু করেছিল,...

আরজি করের রক্ষক কেন্দ্রীয় বাহিনীই ভক্ষক! রোগীর মেয়েকে হোটেলে ধর্ষণ 

এদের হাতেই নাকি সুরক্ষিত আরজি কর (RG Kar Medical College and Hospital)! আদালতের নির্দেশে হাসপাতালে নারী সুরক্ষার জন্য...