Saturday, March 21, 2026

“তথাগত জবরদস্তি করে দিয়েছিল”, কী নিয়ে মুখ খুললেন প্রাক্তন স্ত্রী দেবলীনা!

Date:

Share post:

২০১২-তে বিয়ে। শোরগোল গোটা টলি পাড়ায়। আর ২০২১ সেই বিয়েতেই বিচ্ছেদ। আলাদা হয়ে গেলেন তথাগত-দেবলীনা। কিন্তু প্রাক্তন স্বামীর প্রতি একই শ্রদ্ধা এখনও অভিনেত্রী দেবলীনা দত্তর (Debolina Dutta) গলায়। সম্প্রতি দিদি নম্বর ওয়ানে এসে ঠিক এমনভাবে তথাগতকে নিয়ে কথা বললেন দেবলীনা যেন মনে হবে পাল্টে যাওয়া জীবনেও সমান প্রভাব রয়ে গিয়েছে প্রাক্তন স্বামী তথাগতর।

অভিনেত্রী কন্যাকুমারীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ করে ২০১২ সালে দেবলীনাকে বিয়ে করেন তথাগত মুখোপাধ্যায় (Tathagata Mukherjee)। বেশ কয়েকটি পোষ্য নিয়ে বেশ জমে উঠেছিল তাদের সংসার। তারপরই আরেক অভিনেত্রী বিবৃতি-র সঙ্গে তথাগতর ঘনিষ্ঠতার খবর প্রকাশ্যে আসে। সেইই সূত্রপাত। ক্রমে দূরত্ব। শেষে ২০২১ সালে বিবাহ বিচ্ছেদ হয় তথাগত-দেবলীনার।

দিদি নম্বর ওয়ান সেটে এসে শেষ দুবছরের বদলে যাওয়া জীবন নিয়ে অকপট দেবলীনা। কিন্তু সেই বদলেও রয়ে গিয়েছে প্রাক্তন স্বামী তথাগতর কতটা, সেটাও বলেই ফেললেন দেবলীনা। এখনও পোষ্যদের “বাবা” হিসাবে তথাগতকেই উল্লেখ করছেন দেবলীনা। এই দুবছরে কীভাবে নিজেকে বদলেছেন? দেবলীনার উত্তর, তিনি সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি সক্রিয় হয়েছেন, যা এতদিন তাঁর কাছে ছিল বেশ সময় সাপেক্ষ। কিন্তু কীভাবে হঠাৎ এত সক্রিয়? সেই কথা বলতে গিয়েই দেবলীনা বলে ফেললেন তথাগতর কথা। ফেসবুকে একজন শিল্পী হিসাবে নিজেকে তুলে ধরতে তাঁর প্রাক্তন স্বামীই তাঁর পথিকৃৎ। তথাগতর হাত ধরেই তাঁর ফেসবুক অ্যাকাউন্ট খুলেছিল, সেটাও বলতে ভুললেন না দেবলীনা।

এর আগেও সোশ্যাল মিডিয়ায় তথাগতর সঙ্গে ছবি পোস্ট করেছেন দেবলীনা। বিচ্ছেদের পরও দুজনের পক্ষ থেকে খোলাখুলিভাবে কিছু জানানো হয়নি। কিন্তু সকলের হাঁড়ির খবর বের করে আনা রচনার (Rachana Banerjee) সামনে যেন খুব সহজেই দুজনের ঘনিষ্ঠতার কথাই সামনে চলে এলো।

Related articles

ঈদের শুভেচ্ছা রেড রোডে: উপস্থিত থাকবেন মমতা, অভিষেক

সম্প্রীতির বাংলায় প্রতিটি উৎসব ধর্ম, জাতি, বর্ণের ভেদ ভুলে একসঙ্গে পালনই রীতি। সব ধর্ম, বর্ণের উৎসব গোটা বাংলায়...

শরীরে ভয়াবহ আঘাত: আরজিকরে লিফটে আটকে মৃত্যুতে লিফটম্যানকে আটক করে তদন্ত

লিফটের ভিতর ঢুকে গিয়ে কিভাবে মৃত্যু হল দমদমের অরূপ বন্দ্যোপাধ্যায়ের? ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে অনেক প্রশ্নের উত্তর মিলবে,...

২৯৪ প্রার্থীই হল না, সল্টলেক বিজেপি দফতরে রাজ্য সভাপতিকে ঘিরে প্রার্থী বিক্ষোভ!

নির্বাচনের আগে দিল্লির বিজেপি নেতারা বাংলার ভোটার তালিকা তৈরি করে দিচ্ছেন। তাতেও ২৯৪ আসনের প্রার্থী বাঁচতে হিমশিম কেন্দ্রের...

একেকজনের জন্য আলাদা নিয়ম! বাইরের লোক এসে দলকে দূষিত করছে: তীব্র ক্ষোভ প্রকাশ রিঙ্কুর

বিধানসভা নির্বাচনের আগেই প্রার্থী হতে চেয়ে দলের কাছে আবেদন করেছিলেন দিলীপ-জয়া রিঙ্কু ঘোষ মজুমদার (Rinku Ghosh Majumder)। কিন্তু...