Wednesday, June 17, 2026

কেঁপে উঠল আফগানিস্তান, দুদিনে দুবার!

Date:

Share post:

ভোরবেলা প্রবল কম্পনে জেগে উঠল আফগানিস্তান। জুরম (Jurm) শহরের ১৫ কিমি দূরে অনুভূত হয় প্রবল কম্পন। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.২ দেখা যায়। যদিও ভূমিকম্পে (earth quake) হতাহতের কোনও খবর এপর্যন্ত পাওয়া যায়নি। এর আগে সোমবারও ভূমিকম্পে কেঁপে ওঠে আফগানিস্তান (Afganistan)। কম্পনের মাত্রা ছিল ৪.৪।

মঙ্গলবার ভারতীয় সময় সকাল ৭টা ৩৫ নাগাদ হিন্দুকুশ এলাকায় প্রবল ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের এপিসেন্টার ছিল ভূপৃষ্ঠ থেকে ১৬০কিমি গভীরে। যা ১২ হাজার জনবসতির জুরম শহর থেকে ১৫কিমি দূরে। মৃদু কম্পন অনূভূত হয় ফৈজাবাদ (Faizabad), ফরখর (Farkhar), আশকাসাম (Ashkasham) শহরেও। যে এলাকায় ভূমিকম্প হয় তার ভূমিরূপ অতি সংবেদনশীল।

সম্প্রতি অক্টোবরে আফগানিস্তানে প্রবল ভূমিকম্পে প্রায় ২ হাজার মানুষের মৃত্যু হয়। আহত হয় ৯ হাজার মানুষের বেশি। এমনকি আফটারশকেও মৃত্যু হয়েছে ১০০-র বেশি মানুষের। তালিবান প্রশাসন এই ভূমিকম্পকে সবথেকে মারাত্মক ভূমিকম্প দাবি করে।

সেই ভূমিকম্পের পরে বেশ কয়েকবার হালকা কম্পনে শিউরে উঠেছে প্রতিবেশী দেশ। আবহাওয়াবিদদের অনুমান ক্রমাগত ভূমিকম্পের ফলে দুর্বল হয়ে পড়ছে হিন্দুকুশ পর্বতের ভূমিরূপ।

Related articles

জনকল্যাণের নামে প্রহসন! বিজেপির শিবিরে চরম হয়রানির শিকার সাধারণ মানুষ

নকলেও ফ্লপ বিজেপি! তৃণমূল সরকারের দুয়ারে সরকারকে ‘কপি’ করেও নাগরিক পরিষেবায় ছড়িয়ে লাট করল শুভেন্দু-সরকার। রাষ্ট্রসংঘের প্রশংসাপ্রাপ্ত ‘দুয়ারে...

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...