Wednesday, May 27, 2026

নাবালিকার যৌন নির্যাতনের বর্ণনা পুরুষ পুলিশ আধিকারিকদের সামনে শোনা বেআইনি: হাই কোর্ট

Date:

Share post:

এক নাবালিকা নির্যাতিতাকে থানায় ডেকে নির্যাতনের বর্ণনা শোনে পুলিশ। এই ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ কলকাতা হাই কোর্ট। মঙ্গলবার বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চে হাওড়া বাগনানের এক নাবালিকাকে ধর্ষণ মামলার শুনানি ছিল।সেই মামলার শুনানিতে বিচারপতির পর্যবেক্ষণ, ওসি, আইও-সহ পুরুষ অফিসারদের সামনে নাবালিকাকে শারীরিক নির্যাতনের বর্ণনা করতে বলাটাই বেআইনি।এটা করতে পারে না পুলিশ। এই মামলায় বিচারপতির স্পষ্ট নির্দেশ,এরপর একজন সিনিয়র পুলিশ অফিসারের নজরদারিতে এই তদন্ত করতে হবে। ডিএসপি পদমর্যাদার অফিসারকে নিয়োগ করতে হবে তদন্তে। বাগনান থানাকে ওই নির্যাতিতা ও তার পরিবারের সদস্যদের নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত করারও নির্দেশ দিয়েছেন তিনি।এরপরও কোনও সমস্যা হলে পরিবার সরাসরি বিষয়টি এসে আদালতে জানাবে বলে নির্দেশ দেন বিচারপতি।

সম্প্রতি বাগনানে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে।নির্যাতিতার পরিবার বাগনান থানায় অভিযোগ দায়ের করে। এরপর থানায় ডেকে নির্যাতিতার বয়ান রেকর্ড করা হয়।আদালতে পরিবারের অভিযোগ, ধর্ষিতা এক নাবালিকাকে থানায় ডেকে ওসি, আইও এবং অন্য অফিসারের সামনে নির্যাতনের ঘটনার বর্ণনা করতে বলা হয়।

পরিবারের বক্তব্য, এমনিতেই তাদের মেয়ে আতঙ্কে রয়েছে। ঘটনার ভয়াবহতার রেশ কাটিয়ে উঠতে পারেনি। বারে বারে হুমকি ফোন আসছে, মামলা তুলে নেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে। তার মধ্যে পুলিশ থানায় ডেকে যেভাবে সবার সামনে ঘটনার বর্ণনা শুনতে চাইছে, সেটা একজন নির্যাতিতার কাছে বিভীষিকার মতো।

Related articles

ছাদ থেকে পড়ে গুরুতর আহত পরিচালক অনীক দত্ত, তদন্তে কলকাতা পুলিশের হোমিসাইড শাখা

বহুতলের ছাদ থেকে পড়ে গুরুতর আহত চলচ্চিত্র পরিচালক (Film Director) অনীক দত্ত (Anik Dutta)। বুধবার, দুপুরে দক্ষিণ কলকাতার...

২২ জুন পেশ বাজেট, ‘সংকল্প পত্র’-এর প্রতিশ্রুতি পূরণের আশায় রাজ্যবাসী

আগামী বিধানসভা অধিবেশনেই পেশ হবে রাজ্য বাজেট(State Budget)। ভোট থাকায় এবছর ফেব্রুয়ারির বাজেট অধিবেশনে অন্তবর্তীকালীন বাজেট পেশ করেছিল...

বড় বিপদের আশঙ্কা! লেকটাউন থেকে মেসির মূর্তি সরাতে তৎপর প্রশাসন

কলকাতায় যত কাণ্ড মেসি মূর্তি(Lionel Messi statue )ঘিরেই। কয়েকদিন আগেই যুবভারতীর সামনে থেকে মূর্তিটি সরিয়ে ফেলা হয়েছিল, এবার...

আজ কলকাতায় কালবৈশাখীর পূর্বাভাস, ঝড়-বৃষ্টিতে সামান্য কমতে পারে তাপমাত্রা! 

তীব্র গরমের মাঝেই আজ কলকাতায় বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির দেখা মিলতে পারে। সঙ্গে চলবে কালবৈশাখীও। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather...