Wednesday, June 17, 2026

এসএসকেএমে বুধবারই অস্ত্রোপচারের সম্ভাবনা মদন মিত্রের

Date:

Share post:

সবকিছু ঠিকঠাক থাকলে এসএসকেএম হাসপাতালে বুধবার-ই অস্ত্রোপচার হতে পারে কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের। তাঁর কাঁধের নীচে অস্ত্রোপচার হওয়ার কথা। মদন মিত্র এখনও শারীরিক ভাবে অনেকটাই দুর্বল। হাসপাতালে ভর্তির পর থেকে ১০ জন চিকিৎসককে নিয়ে একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। সেই বোর্ড অস্ত্রোপচারের বিষয়টি সমস্ত সিদ্ধান্ত নিচ্ছে।

প্রসঙ্গত, গত সোমবার নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে এস এসকেএম হাসপাতালে ভর্তি হন মদন মিত্র। প্রবল শ্বাসকষ্টর সমস্যায় ভুগছিলেন তিনি। অবস্থার অবনতি হওয়ায় গত বৃহস্পতিবার তাঁকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়। বৃহস্পতিবার রাতে আইসিইউ-তে থাকাকালীন তাঁর খিঁচুনি শুরু হয়। তখন শয্যার পাশে যে রেলিং থাকে, সেখানে তৃণমূল বিধায়কের বাঁ হাত ছিটকে গিয়ে লাগে। এই সময়েই তাঁর কাঁধের একটি হাড় ভেঙে যায় বলে হাসপাতাল সূত্রে জানা যায়।

এরপর গত শুক্রবার মদন মিত্রের এক্স-রে করা হয়। সেখানেই দেখা যায়, তৃণমূল বিধায়কের কাঁধে অস্ত্রোপচার প্রয়োজন। কিন্তু তিনি অত্যন্ত দুর্বল থাকায় তা এতদিন সম্ভব হয়নি। তাঁর এমআরআই করানো হয়েছে। কেন খিঁচুনি হয়েছিল, সেটিও খতিয়ে দেখছে মেডিক্যাল বোর্ড।

Related articles

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নের মুখে ক্ষতবিক্ষত স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...

অভয়ার বিচারের আশ্বাস দিয়ে আয়ুষ্মান ভারত চালুর বার্তা স্বাস্থ্যমন্ত্রীর

অভয়ার বিচারের আশ্বাস দিয়ে রাজ্যের চিকিৎসাব্যবস্থার আমূল পরিবর্তনের বার্তা দিলেন নবনিযুক্ত স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। একই সঙ্গে ওটিসি বা...

কেন এই পরিস্থিতি? অভিষেককে ডাকলেন লোকসভার স্পিকার

লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে কথা বলার জন্যে এবার ডেকে পাঠালেন তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

সোনারপুরে তরুণীর রহস্যমৃত্যু: খুন নাকি অন্য কারণ? তদন্তে পুলিশ

কয়েক দিন ধরে বন্ধ ছিল ফোন, দেখা মেলেনি তরুণীর। শেষ পর্যন্ত সোনারপুরের (Sonarpur) একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হল...