Wednesday, June 17, 2026

ব্যবসায়ীকে খুনের হুমকি BJP সাংসদ কিরণ খেরের! নিরাপত্তার নির্দেশ আদালতের

Date:

Share post:

ব্যবসায়ী ও তাঁর পরিবারকে খুনের হুমকির অভিযোগ অভিনেত্রী তথা বিজেপি সাংসদ কিরণ খের ও তাঁর পিএ’র বিরুদ্ধে। প্রভাবশালী মহিলা সাংসদের থেকে খুনের হুমকি পেয়ে নিরাপত্তা চেয়ে আদালতের দ্বারস্থ হলেন চণ্ডীগড়ের ওই ব্যবসায়ী। তাঁর আবেদন মঞ্জুর করে ব্যবসায়ী ও তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে হরিয়ানা হাইকোর্ট।

চণ্ডীগড়ের ব্যবসায়ী চৈতন্য আগরওয়াল সম্প্রতি হরিয়ানা আদালতে বিজেপি সাংসদ কিরণ খেরের বিরুদ্ধে অভিযোগ করেন, ওই সাংসদ ও তাঁর সহকারী সহদেব সালারিয়া অর্থনৈতিক ইস্যুতে সংঘাতের জেরে খুনের হুমকি দেন। ব্যবসায়ীর আইনজীবী আনমোল রতন সিধু আদালতকে বলেন, আর্থিক লেনদেন সংক্রান্ত ইস্যুতে সমস্যার জেরে চৈতন্য আগরওয়াল ও তাঁর পরিবারকে খুনের হুমকি দেওয়া হয়। সাংসদের কাছ থেকে খুনের হুমকি পেয়ে আতঙ্কিত গোটা পরিবার। ব্যবসায়ীর আবেদনের ভিত্তিতে হাইকোর্টের বিচারপতি অনুপ চিতকারা চণ্ডীগড়ের পুলিশ সুপার এবং সংশ্লিষ্ট পুলিশ থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দিয়েছেন আগামী ১ সপ্তাহ ওই ব্যবসায়ী এবং তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার। একইসঙ্গে আদালত জানিয়েছে, আবেদনকারী অনুরোধ করলে এক সপ্তাহের মেয়াদ শেষ হওয়ার আগেই নিরাপত্তা বন্ধ করে দেওয়া যেতে পারে।

Related articles

আজ ফ্রান্সে ট্রাম্প- মোদি বৈঠক, বাণিজ্য থেকে ভিসা নীতি নিয়ে আলোচনার সম্ভাবনা

জি-৭ শীর্ষ সম্মেলনে ফ্রান্সে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও (Donald Trump) সম্মেলনে...

জনকল্যাণের নামে প্রহসন! বিজেপির শিবিরে চরম হয়রানির শিকার সাধারণ মানুষ

নকলেও ফ্লপ বিজেপি! তৃণমূল সরকারের দুয়ারে সরকারকে ‘কপি’ করেও নাগরিক পরিষেবায় ছড়িয়ে লাট করল শুভেন্দু-সরকার। রাষ্ট্রসংঘের প্রশংসাপ্রাপ্ত ‘দুয়ারে...

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...