Wednesday, June 17, 2026

উচ্চ প্রাথমিকে ১৪ হাজার শূন্যপদের কাউন্সেলিং চলবে,নির্দেশ সুপ্রিম কোর্টের

Date:

Share post:

উচ্চ প্রাথমিকের ১৪ হাজার শূন্যপদের জন্য কাউন্সেলিং বন্ধ করা যাবে না। কলকাতা হাই কোর্টের রায় বহাল রাখল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার দেশের শীর্ষ আদালতের স্পষ্ট নির্দেশ, কাউন্সেলিং চলবে। হাই কোর্টের নির্দেশ মেনে কাউন্সেলিং চালিয়ে যেতে পারবে স্কুল সার্ভিস কমিশন।

নানান জটে এতদিন আটকে ছিল উচ্চ প্রাথমিকের নিয়োগ। একটি মামলায় স্কুল সার্ভিস কমিশনের অস্বস্তি বেড়েছিল শীর্ষ আদালতে। তবে এদিনের সুপ্রিম কোর্টের নির্দেশে আপাতত সেই নিয়োগে আর কোনও বাধা থাকল না। প্রায় ১৪ হাজার ৩৩৯ শূন্যপদে নিয়োগের কাউন্সেলিং শুরু করেছিল স্কুল সার্ভিস কমিশন। পরে ৩৫ জন চাকরি প্রার্থী সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ায়, ফের আইনি জট তৈরি হয়। কাউন্সেলিং নিয়ে বাড়ে অনিশ্চয়তা। অবশেষে সেই জট কাটল।

২০১৬ সালের বিজ্ঞপ্তি অনুযায়ী এই নিয়োগ হচ্ছে। উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। সেই মতো প্রক্রিয়া শুরুও হয়। পরে ৩৫ জন প্রার্থী দাবি করেন, প্যানেল নিয়ে অস্বচ্ছতা রয়েছে। তাঁদের অভিযোগ ছিল, প্রথম প্যানেলে নাম থাকলেও নতুন প্যানেলে তাঁদের নাম নেই। এই অভিযোগেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তাঁরা।

মঙ্গলবার বিচারপতি হিমা কোহলি ও বিচারপতি আসাউদ্দিন আমানুল্লাহর ডিভিশন বেঞ্চে ছিল সেই মামলার শুনানি। সেখানেই কিছুটা স্বস্তিতে এসএসসি। ফলে বলা যেতে পারে ওই ১৪ হাজার প্রার্থীর চাকরি নিয়ে জট কাটল অনেকটাই।

উল্লেখ্য, শুধু উচ্চ প্রাথমিক নয়, অনেক ক্ষেত্রেই নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে এসএসসি। রাজ্য জুড়ে হাজার হাজার শিক্ষক পদ খালি পড়ে রয়েছে। সেগুলিতে যাতে দ্রুত নিয়োগ হয়, সেই দাবিতে আন্দোলন চলছে শহরে। সোমবারই এই নিয়ে একদল চাকরি প্রার্থীর সঙ্গে বৈঠকে বসেছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

২০১৬ সালের উচ্চ প্রাথমিকের এসএলএসটি পরীক্ষা হয়। ২০১৯ সালের অক্টোবর মাসে মেধাতালিকা প্রকাশ করে রাজ্যের স্কুল সার্ভিস কমিশন। সেই তালিকায় অসঙ্গতি থাকার কারণে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের হয়। বিচারপতি মৌসুমী ভট্টাচার্য ১১ ডিসেম্বর ২০২০ সালে মেধাতালিকায় অসঙ্গতি থাকার কারণে তা বাতিল করে স্বচ্ছ নিয়োগের নির্দেশ দেন। এর পর বেশ কয়েকটি মামলা হয়। শেষপর্যন্ত গত ১৭ অক্টোবর আদালত জানায়, কাউন্সেলিং শুরু করতে পারে এসএসসি, তবে নিয়োগ করতে পারবে না।

Related articles

FIFA World Cup: মাইলস্টোন ম্যাচে স্মরণীয় হ্যাটট্রিক, মেসি ম্যাজিকে সহজ জয় আর্জেন্টিনার

বিশ্বকাপের প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে দিল আর্জেন্টিনা(Argentina)। চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নেমেই ম্যাজিক দেখালেন মেসি(Messi),...

‘স্বচ্ছতা সে স্বাগত’ কর্মসূচিতে মহানগরীর রাজপথে মুখ্যমন্ত্রী, বাগবাজারে ঘাট পরিষ্কার শুভেন্দুর

বুধবার সকাল সকাল বাগবাজার মায়ের ঘাটে (Bagbazar Maayer Ghat) ঝাড়ু হাতে সাফাই অভিযানে নামলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

FIFA World Cup: এমবাপের জোড়া গোলে নজির, দাপুটের সঙ্গে বিশ্বকাপ শুরু ফ্রান্সের

বিশ্বকাপে জয় দিয়ে অভিযান শুরু করল ফ্রান্স(France) সেনেগাল ৩-১গোলে হারিয়ে দাপটের সঙ্গে কাপ যুদ্ধের  বোধন করল ফরাসিরা। এমবাপে জোড়া...

সমস্যা বাড়ছে তৃণমূলের! খালি করা হল মেট্রোপলিটনের কার্যালয়ের দুটি ফ্লোর

চাপ বাড়ছে তৃণমূল কংগ্রেসের (TMC)! দলের নেতাকর্মীদের গ্রেফতারি থেকে শুরু করে সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বিরুদ্ধে একাধিক অভিযোগের মাঝেই...