Tuesday, June 16, 2026

আজ দ্বিতীয় টি-২০ ম‍্যাচে মুখোমুখি ভারত-দক্ষিণ আফ্রিকা, কী বলছে আবহওয়া, থাকবে কি বৃষ্টির ভয়?

Date:

Share post:

আজ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম‍্যাচ খেলতে নামবে ভারতীয় দল। কিংসমিডে প্রথম টি-২০ ম‍্যাচ ভেস্তে গিয়েছিল বৃষ্টিতে। এখন ক্রিকেটপ্রেমীদের মনে একটাই প্রশ্ন, দ্বিতীয় টি-২০ ম‍্যাচ হবে তো? ফের ভেস্তে যাবে না তো দ্বিতীয় ম‍্যাচ? কি বলছে আবহওয়া?

জানা যাচ্ছে, সেন্ট জর্জ পার্কের তাপমাত্রা ৬৬ শতাংশ আর্দ্রতা সহ ২০ ডিগ্রি সেলসিয়াস হবে।ম্যাচ চলাকালীন মেঘলা আবহাওয়া প্রত্যাশিত, যা পেসারদের সাহায্য করতে পারে। ডারবানে রবিবার প্রথম টি-২০ সময় বৃষ্টির কারণে খেলাই হয়নি। দ্বিতীয় ম‍্যাচেও বৃষ্টি ক্রিকেটপ্রেমীদের স্বস্তি দিচ্ছে না। এদিন ৭০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে। ম্যাচের সময় যদিও সেটা ২৩-৩৪ শতাংশ থাকবে। তাই এই ম্যাচ শুরু হলেও, মাঝে বৃষ্টি বাধা হতে পারে বলে মনে করা হচ্ছে।

এদিকে সিরিজের দুই ম্যাচের গুরুত্ব অপরিসীম। যশস্বী শুরুতে আসবেন, রিঙ্কুকেও রান করতে হবে। ঈশান ও তিলককে এই ম্যাচে বিশ্রাম দেওয়া হতে পারে। এদিকে, রবি বিষ্ণোই এসে চাহালকে চাপে ফেলে দিয়েছেন। কুলদীপ যাদবও কুড়ির ফর্ম‍্যাটে কতটা ফিট হবেন নজর থাকছে। অধিনায়ক সূর্য অবশ্য এই ফর্ম‍্যাটের রাজা। তাঁর ব্যাটে রান এলে আর কোনও সমস্যা থাকার নয়। ফলে যা অবস্থা তাতে বৃষ্টি ছাড়া আর কোনও চাপ নেই এই মুহূর্তে রাহুল দ্রাবিড়ের দলে।

আরও পড়ুন:আজ দ্বিতীয় টি-২০ ম‍্যাচে নামছে টিম ইন্ডিয়া, বৃষ্টিই এখন বড় চাপ সূর্যদের কাছে

 

Related articles

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...

মোদিকে স্বাগত জানাতে ‘স্বচ্ছতা সে স্বাগত’, তিন দিন শহরের রাজপথে নামছেন মুখ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কলকাতা সফরের আগে তিলোত্তমাকে ‘নতুন রূপে’ সাজিয়ে তোলার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ২১ জুন...

ওমানে মার্কিন হানায় ভারতীয়দের মৃত্যুর আবহেই ফ্রান্সে প্রধানমন্ত্রী মোদি, সাক্ষাৎ ট্রাম্পের সঙ্গেও!

ওমান উপসাগরে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় তিন জন ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় যখন ভারত ও আমেরিকার মধ্যে কূটনৈতিক চাপানউতর...

অধিবেশনের আগেই চরম সংঘাত! সর্বদলীয় বৈঠকে ব্রাত্য শোভনদেবরা, স্পিকারের ‘শ্যাডো’ বিরোধীনেতাকে তোপ কুণালের

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রথম বিধানসভা অধিবেশন শুরু হতে চলেছে আগামী ১৮ জুন। প্রথা মেনে সোমবার...