Tuesday, June 16, 2026

উল্টোডাঙার মার্বেল গুদামে বি.ধ্বংসী অ.গ্নিকাণ্ড

Date:

Share post:

শহরে ফের বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা। এবার উল্টোডাঙার মুরারিপুকুর এলাকার একটি মার্বেল গুদামে আগুন। সকাল সাড়ে ১০টা নাগাদ আগুন দেখতে পেয়ে ছুটে আসেন স্থানীয়রা। তাঁরা প্রথমে নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের ৫টা ইঞ্জিন। কিন্তু আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, তা নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট বেগ পেতে হয় দমকল কর্মীদের।

গুদামের মধ্যে দাহ্য পদার্থ বেশি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এলাকার চারপাশ কালো ধোঁয়ায় ঢেকে যায়। দমকল সূত্রে খবর, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিটের কারণে আগুন লেগে থাকতে পারে। যদিও আরও প্রাণহানির কোনও ঘটনা ঘটেনি বলেই খবর। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

আরও পড়ুন:Gold Silver Rate: আজ সোনা রুপোর দাম কত? জেনে নিন এক ঝলকে

 

Related articles

নন্দীগ্রামের পর ভবানীপুর! ভোটের ফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা মমতার

ভবানীপুরে ভোটের ফলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) মামলা দায়ের করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

আমেরিকায় ভেঙে পড়ল বোমারু বিমান! মৃত্যু ৮ জনের 

ওড়ার কিছুক্ষণের মধ্যে মাটিতে আছড়ে পড়ল মার্কিন বিমানবাহিনীর বি-৫২ স্ট্রাটোফোর্ট্রেস বোমারু বিমান। স্থানীয় সময় সোমবার ক্যালিফোর্নিয়ার (US Air...

পাহাড়ে দ্রুত শিক্ষক-পুলিশে নিয়োগ, খুলবে সব বন্ধ চা-বাগান: প্রতিশ্রুতির বন্যা মুখ্যমন্ত্রীর

”পাহাড়বাসীর প্রত্যাশা পূরণ করবে রাজ্য সরকার। কেন্দ্রের প্রকল্প বাস্তবায়িত হবে পাহাড়ে”-মঙ্গলবার কার্শিয়ঙের (Kurseong) সভা থেকে প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী...

দেশীয় বাজারে তেলের ঘাটতি মেটাতে পদক্ষেপ কেন্দ্রের! অপরিবর্তিত ঘরোয়া বাজারের দাম

পশ্চিম এশিয়ায় লাগাতার যুদ্ধের জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আকাশছোঁয়া। এই পরিস্থিতিতে দেশের অভ্যন্তরীণ বাজারে জ্বালানির পর্যাপ্ত...