Tuesday, June 16, 2026

Weather Update: বাড়ছে শীত, কাঁ.পছে বাংলা! আজই শীতলতম দিন মহানগরীতে?

Date:

Share post:

ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে পুরোপুরি শীতের আমেজ উপভোগ করছেন দক্ষিণ বঙ্গবাসী।আপাতত কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। ফলে শীতের আমেজ বেশ ভালই অনুভব করবেন মহানগরবাসী। উত্তরে আগামী দিন দুয়েকের মধ্যে তুষারপাতের সম্ভাবনা প্রবল জানাচ্ছে হাওয়া অফিস (IMD)।

নভেম্বরে শেষের দিক থেকে ঠান্ডার আমেজ অনুভূত হলেও জাঁকিয়ে শীত কবে পড়বে তা নিয়ে অনিশ্চয়তা ছিল। নিম্নচাপের কারণে উত্তরে হাওয়া বাধা প্রাপ্ত হয়।ঘূর্ণিঝড় মিগজাউমের (Michaung Cyclone) পরে বৃষ্টির প্রভাব কেটে গিয়ে আকাশ পরিষ্কার হতেই ফিরেছে শীত। জেলায় জেলায় পারদপতন অব্যাহত। কলকাতায় আজই শীতলতম দিন হতে পারে বলে আভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। রাতের তাপমাত্রা নামতে পারে প্রায় ১৪ ডিগ্রিতে। আগামী ১৭ তারিখ পর্যন্ত ১৫° এর আশেপাশেই ঘোরাফেরা করবে তাপমাত্রা।

Related articles

প্রেসক্রিপশন ছাড়া পাওয়া যাবে না কাশির সিরাপ! জারি নির্দেশিকা

ওষুধের দোকানে আর প্রেসক্রিপশন দেওয়া হবে না কাশির সিরাপ(cough syrups)। মঙ্গলবার নয়া বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল কেন্দ্রীয়...

বেআইনি নির্মাণ? অভিষেকের কালীঘাটের বাড়িতে মাপজোক পুরসভার

উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে যখন ভবানী ভবনে সিআইডি-র জিজ্ঞাসাবাদের মুখোমুখি তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee),...

হাবড়া স্টেশনে বুলডোজার অ্যাকশন, গুঁড়িয়ে দেওয়া হল বামেদের পার্টি অফিসও

হকার উচ্ছেদে (Hawker Eviction) এবার কেন্দ্রের অধীনস্থ রেলের টার্গেট উত্তর ২৪ পরগনার হাবড়া স্টেশন (Habra Station)সংলগ্ন এলাকা। গভীর...

তৃণমূল আর ‘গদ্দার দল’-এর পার্থক্য খুঁজে সরব ডেরেক

লোরসভায় তৃণমূলে ভাঙন ধরিয়ে কাকলি ঘোষদস্তিদারের নেতৃত্বে ২০জনের কাছাকাছি সাংসদ যোগ দিয়েছেন NCPI-তে। সেই দল না কি এনডিএ...