Tuesday, June 16, 2026

চলন্ত গাড়িতে গণধ.র্ষণ, নারী নিরা.পত্তায় ফের প্রশ্নের মুখে যোগীরাজ্য!

Date:

Share post:

বিজেপি শাসিত রাজ্যের ফের ধর্ষণের অভিযোগ। এবার লখনৌয়ে চলন্ত গাড়িতে গণধর্ষণের শিকার এক তরুণী। হাসপাতাল থেকে চিকিৎসা করিয়ে ফেরার পথে এই ঘটনা। যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশে মহিলারা ঠিক কতটা অসুরক্ষিত এই ঘটনাটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। লোকসভা নির্বাচনে ভোট বাক্স ভরার লক্ষ্যে বেশি সংখ্যায় মহিলা প্রার্থীকে টিকিট দেওয়ার ভাবনা চিন্তায় মোদি সরকার, অথচ ডবল ইঞ্জিন রাজ্যে প্রত্যেকদিন নারী নির্যাতন আর হেনস্থার ঘটনা শিরোনামে উঠে আসছে। এটাই স্পষ্ট করে দেয় যে এই কেন্দ্রীয় সরকারের আমলে ভারতবর্ষে মহিলাদের অবস্থা কতটা তলানিতে গিয়ে ঠেকেছে।

নির্যাতিতার পরিবার সূত্রে খবর, ওই তরুণী লখনৌয়ের একটি নামী কলেজের পড়ুয়া। তিনি নিয়মিত কিং জর্জ মেডিক্যাল ইউনিভার্সিটিতে মানসিক সমস্যার  চিকিৎসা করাতে আসতেন। সেই সূত্রে হাসপাতালে ফুটপাতে এক চা বিক্রেতার সঙ্গে তাঁর আলাপ হয়। নাম সত্যম। গত ৫ ডিসেম্বর তরুণী চিকিৎসার জন্য হাসপাতালে গেছিলেন। ফেরার পথে ফোনে চার্জ না থাকায় ওই যুবকের দোকানে যান। অভিযুক্ত সত্যমকে অ্যাম্বুলেন্সে মোবাইলটি চার্জ দিয়ে দেবেন বলে তরুণীকে দূরে নিয়ে যান যেখানে তাঁর অন্য দুই শাগরেদরা আগে থেকেই উপস্থিত ছিলেন। সেখানে মাদক খাইয়ে তাঁকে বেহুঁশ করে ফের গাড়িতে তোলে। হাইওয়েতে নিয়ে গিয়ে চলন্ত গাড়ির মধ্যেই গণধর্ষণ করে। এরপর ইন্দিরানগরের কাছে তাঁকে গাড়ি থেকে ফেলে দিয়ে চম্পট দেয় অভিযুক্তরা। পূর্ব পরিকল্পনা করেই ধর্ষণ বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে ধৃত সত্যম মিশ্র, সুহেল এবং আসলামের বিরুদ্ধে গণধর্ষণ সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে।

Related articles

মোহনবাগানের নতুন কোচের নাম নিয়ে রইল বড় আপডেট, মণিপুরে আহত দলের ফুটবলার

আসন্ন মরশুমে সার্জিও লোবেরা যে কোচ থাকছেন না মোহনবাগান(Mohun Bagan) দলে তা আগেই নিশ্চিত হয়ে গিয়েছে। কে হতে...

নন্দীগ্রামের পর ভবানীপুর! ভোটের ফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা মমতার

ভবানীপুরে ভোটের ফলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) মামলা দায়ের করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

আমেরিকায় ভেঙে পড়ল বোমারু বিমান! মৃত্যু ৮ জনের 

ওড়ার কিছুক্ষণের মধ্যে মাটিতে আছড়ে পড়ল মার্কিন বিমানবাহিনীর বি-৫২ স্ট্রাটোফোর্ট্রেস বোমারু বিমান। স্থানীয় সময় সোমবার ক্যালিফোর্নিয়ার (US Air...

পাহাড়ে দ্রুত শিক্ষক-পুলিশে নিয়োগ, খুলবে সব বন্ধ চা-বাগান: প্রতিশ্রুতির বন্যা মুখ্যমন্ত্রীর

”পাহাড়বাসীর প্রত্যাশা পূরণ করবে রাজ্য সরকার। কেন্দ্রের প্রকল্প বাস্তবায়িত হবে পাহাড়ে”-মঙ্গলবার কার্শিয়ঙের (Kurseong) সভা থেকে প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী...