Sunday, April 5, 2026

শহরে ফের বেপরোয়া লরির ধা.ক্কা! ডিউটি সেরে বাড়ি ফেরার পথে মৃ.ত্যু পুলিশ কন্সটেবলের

Date:

Share post:

ফের শহরে বেপরোয়া গতির বলি এক পুলিশ কনস্টেবল (Police Constable)। বুধবার সকালে বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু হয়েছে পুলিশ কনস্টেবল অভিজিৎ চক্রবর্তীর (Abhijit Chakraborty)। তবে ঘাতক লরির চালক পলাতক। তাকে আটক করার চেষ্টা করছে মানিকতলা থানার পুলিশ (Maniktala Police)। মৃত উত্তর ২৪ পরগণার বাসিন্দা অভিজিৎ পশ্চিম বন্দর থানার কনস্টেবল পদে কর্মরত ছিলেন বলে খবর।

প্রত্যক্ষদর্শীদের মতে, বুধবার ভোর পাঁচটা নাগাদ বাইকে চড়ে রাজাবাজারের দিক থেকে রাজা দীনেন্দ্র স্ট্রিট হয়ে বাড়ির ফিরছিলেন ওই পুলিশ কনস্টেবল। কিন্তু দীনেন্দ্র স্ট্রিট ও বিবেকানন্দ রোডের সংযোগস্থলে আসতেই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। অপর দিক থেকে আসা একটি মালবাহী লরি দ্রুত গতিতে এসে তাঁর বাইকে ধাক্কা মারে বলে খবর। তবে ধাক্কা সামলাতে না পেরে বাইক পড়ে যান অভিজিৎ। তারপরই তাঁর মাথার উপর দিয়েই চলে যায় লরিটি। ইতিমধ্যে ঘটনার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে লরি ও চালকের খোঁজ শুরু করছে মানিকতলা থানার পুলিশ।

 

 

 

 

Related articles

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...