Tuesday, March 17, 2026

হলফনামা ‘না পসন্দ’! সুপারিশপত্র প্র.ত্যাহারে ফের SSC-কে অবস্থান স্পষ্ট করার নির্দেশ হাই কোর্টের

Date:

Share post:

হলফনামা (Affidavit) পেশ করলেও আদালতে নিজেদের অবস্থান স্পষ্ট করতে পারল না স্কুল সার্ভিস কমিশন (SSC)। সুপারিশপত্র প্রত্যাহারে (Recommendation Letter) কমিশনের অবস্থান কী? সম্প্রতি হলফনামা চেয়ে এসএসির অবস্থান ব্যাখ্যা করতে বলেছিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। আদালত পরিষ্কারভাবে জানতে চেয়েছিল আদালতের নির্দেশে চাকরি বাতিল হয়েছে? নাকি নিজেরাই অনিয়ম খুঁজে পেয়ে তার প্রেক্ষিতে চাকরি বাতিল করা হয়েছিল? বুধবার সেই রিপোর্ট আদালতে পেশ করা হলে বিচারপতি দেবাংশু বসাক সাফ জানান, কমিশনের হলফনামায় আদালতের প্রশ্নের উত্তর স্পষ্ট নয়।

তবে এদিন বিচারপতি এসএসসিকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ফের নতুন করে কমিশনের সব বোর্ড সদস্যদের মিটিং করে নিজেদের অবস্থান স্পষ্ট করতে হবে। নাহলে আদালত প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। বিচারপতি আরও জানান, অন্যের ঘাড়ে চেপে না ঘুরে নিজেদের অবস্থান স্পষ্ট করুক কমিশনের বোর্ড সদস্যরা। আগামী ১৮ ডিসেম্বরের মধ্যে নতুন হলফনামা পেশের নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় প্রথম প্যানেলে প্রায় ৯ হাজার প্রার্থী ছিলেন। পাশাপাশি ওয়েটিং-এর তালিকায় ছিলেন আরও ৩ হাজার জন। এই প্রার্থীদের কাউন্সেলিং শুরু করার জন্য স্কুল সার্ভিস কমিশন কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়। তবে কলকাতা হাই কোর্ট সম্মতি জানালেও এসএসসি জানিয়ে দেয় তারা আপাতত নিয়োগ পত্র দিতে পারবে না।

এরপর গত ১৭ অক্টোবর হাইকোর্টের সেই নির্দেশ মেনে নেয় স্কুল সার্ভিস কমিশন। শুরু হয় কাউন্সেলিং প্রক্রিয়া। এরপরই কলকাতা হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান ৩৫ জন চাকরিপ্রার্থী। শুনানিতে শীর্ষ আদালতে তাঁদের অভিযোগ, এই প্যানেলে স্বচ্ছতার অভাব রয়েছে। নিয়োগ প্রক্রিয়ায় প্রথম প্যানেলে যাদের নাম ছিল, নতুন প্যানেলে তাদের অনেকেরই নাম নেই। তাই এই কাউন্সেলিং বন্ধ করতে হবে।

 

 

 

 

spot_img

Related articles

নারী ক্ষমতায় জোর দলনেত্রীর: তৃণমূলের প্রার্থী তালিকায় ৫২ মহিলা

বরাবরই নারী ক্ষমতায়নে জোর দেন তৃণমূল (TMC) সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যসভা হোক বা লোকসভা...

কলকাতা শহরে আইন-শৃঙ্খলা পুলিশই দেখে: মন্ত্রীর বাড়িতে হামলায় ‘জবাব’ নতুন সিপি-র

নজিরবিহীন হামলায় নির্বাচন ঘোষণার আগেই রাজ্য রাজনীতিকে উত্তপ্ত করেছে বিজেপি। রাজ্যের মন্ত্রীর বাড়িতে হামলা চালিয়ে, পুলিশের মাথা ফাটিয়ে...

ট্রান্সজেন্ডার সংশোধনী বিল নিয়ে উদ্বেগ, NALSA রায়ের পক্ষে সরব যুব সমাজ

ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের (Transgender Rights) সদস্য ও বিভিন্ন নাগরিক সমাজ সংগঠন ট্রান্সজেন্ডার পার্সনস (প্রোটেকশন অফ রাইটস) অ্যাক্ট, ২০১৯–এর প্রস্তাবিত...

পিছিয়ে গেল মিনি ডার্বি, মোহনবাগানে ফের চোটের উদ্বেগ

ঈদের কারণে পিছিয়ে দেওয়া হল আইএসএলের(ISL) মিনি ডার্বি। ইস্টবেঙ্গল(East Bengal )বনাম মহামেডান(Mohamedan ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২৩ মার্চ।...