Sunday, March 8, 2026

বিরাটের থালায় ‘মক চিকেন টিক্কা’, ছবি পোস্ট হতেই আগ্রহ তুঙ্গে নেটিজেনদের

Date:

Share post:

তিনি যদি সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট করেন, তাহলেই সেটা ভাইরাল। সেই পোস্ট ঘিরে নেটিজেনদের আগ্রহ বেড়ে যায় তুঙ্গে। এদিনও তার অন‍্যথা হলো না। যার কথা বলা হচ্ছে তিনি আর অন‍্য কেউ নন, তিনি হলেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। এদিন সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন বিরাট। আর সেই পোস্ট ঘিরে আগ্রহ তুঙ্গে নেটিজেনদের।

আসলে এদিন সোশ্যাল মিডিয়ায় একটি ‘মক চিকেন টিক্কা’ খাওয়ার ছবি দেন বিরাট। আর তা দিতেই প্রশ্ন উঠতে শুরু করেছে কী এই খাবার? এটা কী মুরগির মাংস দিয়েই তৈরি হয়? না কি এটাতে থাকে অন্য কোনও খাবার? বিরাট মুরগির মাংস খাননা। তবে এটা কি কোন খাবার? আসলে বিরাট মুরগির মাংস খাননি। তিনি ‘মক চিকেন টিক্কা’ খাচ্ছিলেন। ‘মক চিকেন’ এমন একটি খাবার যার স্বাদ মুরগির মাংসের মতো হলেও সেটি তৈরি করা হয় সোয়াবিন দিয়ে। বিরাট সেই ‘মক চিকেন’ দিয়ে তৈরি টিক্কাই খাচ্ছিলেন। এটাকে নিরামিষ মুরগি বলা যেতে পারে। ভিগানেরা সাধারণত এই ধরনের খাবার খেয়ে থাকেন। ২০১৮ সালের পর থেকে বিরাট মাংস খাওয়া ছেড়ে দেন। বিরাটের শরীরে ইউরিক অ্যাসিড তৈরি হচ্ছিল বলে মাংস খাওয়া বন্ধ করে দেন। নিরামিষাশী থেকে ধীরে ধীরে ভিগান (প্রাণীজ কোনও খাবারই খান না) হয়ে যান।

আরও পড়ুন:প্রোটিয়াদের বিরুদ্ধে ম‍্যাচ হারলেও নজির গড়েন সূর্য, ভাঙলেন ধোনির রেকর্ড

spot_img

Related articles

সংবিধান সরিয়ে দলীয় ইস্তাহারকে জায়গা দিতে চাইছে বিজেপি, এক্সে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী

ধর্মতলায় তৃতীয় দিন ধর্না শুরুর আগেই এক্স মাধ্যমে (X Handle) গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সরাসরি...

নারীদিবসে সরকারি প্রকল্পের খতিয়ানে মহিলা ক্ষমতায়নের বার্তা মুখ্যমন্ত্রীর, সমাজগঠনে নারী অবদানের কথা পোস্ট অভিষেকের

”আমার লক্ষ্মী ঘরে ঘরে জ্বেলেছেন শুভ আলো”- নারীদের অধিকার সব মানুষ সাফল্যকে স্বীকৃতি দিতে বিশ্বজুড়ে আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক...

নির্বাচন ঘোষণার আগে আজ রাজ্যে আসছে কমিশনের প্রতিনিধিদল

ভোটমুখী বাংলায় নির্বাচনের (West Bengal Assembly Election) প্রস্তুতি কতটা এগোল তা সরেজমিনে খতিয়ে দেখতে আজ রাজ্যে আসছে নির্বাচন...

বিজেপির মিথ্যাচারের জবাব দিতে আজ গোপীনাথপুরে অভিষেকের সভা

রবিবাসরীয় দুপুরে সুন্দরবন সংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে গোপীনাথপুর মাঠে বিশাল জনসভা করতে চলেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...