Monday, June 22, 2026

দেখা করতে পারছেন না আত্মীয়রা, আদালতের দ্বারস্থ জ্যোতিপ্রিয়

Date:

Share post:

প্রায় এক মাস ধরে জেলে বন্দি রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বর্তমানে এসএসকেএম-এ চিকিৎসাধীন রয়েছেন তিনি। গত নভেম্বর মাসে তাঁকে ফের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে ব্যাঙ্কশাল কোর্ট। সেই নির্দেশের বিরোধিতা করে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন রেশন মামলায় অভিযুক্ত মন্ত্রী। তাঁর দাবি, পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে পারছেন না তিনি।

এদিকে, মঙ্গলবারই রেশন দুর্নীতি মামলায় চার্জশিট পেশ করেছে ইডি। জ্যোতিপ্রিয়র বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ রয়েছে।কয়েক সপ্তাহ আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। পরে রক্তচাপ অনেকটা কমে যাওয়ায় আইসিইউ-তে স্থানান্তরিত করা হয় তাঁকে। তারপর থেকে এসএসকেএম-এই রয়েছেন তিনি। কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছে অভিযুক্ত মন্ত্রীর জন্য। তাঁর কেবিনের বাইরে রাখা হয়েছে সিসিটিভি। ফলে মন্ত্রীর সঙ্গে কারা দেখা করতে যাচ্ছেন, তার ওপরে নজর থাকছে ইডির।

এই অবস্থায় আদালতের দ্বারস্থ হয়েছেন বালু। তাঁর দাবি, তিনি অসুস্থ। তাঁর সঙ্গে দেখা করতে পারছেন না তাঁর আত্মীয়রা। তাঁর কাছে আসতে পারছেন না আইনজীবীরা। বৃহস্পতিবার মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার ১৬২ পাতার যে চার্জশিট পেশ করেছে ইডি, সেখানে আরও একগুচ্ছ অভিযোগ উঠেছে প্রাক্তন খাদ্যমন্ত্রীর বিরুদ্ধে। প্রায় সাড়ে ৫০০ কোটির দুর্নীতির কথা বলেছে ইডি। অভিযোগ উঠেছে, ভুয়ো কৃষক সাজিয়ে আত্মসাৎ করা হত সরকারের টাকা।

Related articles

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...

‘টোটাল ফুটবল’, উৎপল সিনহার কলম

টোটাল ফুটবলের মৃত্যু নেই। রূপকথা নয়, এটা একটা দর্শন। যতদূর জানা যায় এই দর্শনের স্রষ্টা রাইনাস মিশেল। ১৯৭৪...

উদোর পিন্ডি বুধোর ঘাড়ে! ‘নাম-বিভ্রাট’ নিয়ে মুখ্যমন্ত্রীকে কী অনুরোধ কুণালের

শহরের সুপরিচিত ‘সোহরাবর্দি অ্যাভিনিউ’ (Suhrawardy Avenue)-এর নাম বদলে ‘গোপাল মুখার্জি রোড’ (Gopal Mukherjee Road) করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা...