Wednesday, March 25, 2026

সংসদে হানা নিয়ে আলোচনা চেয়ে ডেরেকের পরে সাসপেন্ড আরও ১৪ জন বিরোধীদলের সাংসদ!

Date:

Share post:

সংসদে (Pariament) নিরাপত্তায় চূড়ান্ত গাফিলতি। অধিবেশন চলাকালীন ভিজিটরস গ্যালারি থেকে ঝাঁপ দিয়ে স্মোক বম্ব ছড়ালেন দুই তরুণ। নবনির্মিত সংসদের নিরাপত্তা বেআব্রু। আর সেই অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা চেয়ে সাসপেন্ড হলেন বিরোধীদলের মোট ১৫জন সাংসদ। বৃহস্পতিবার, প্রথমে রাজ্যসভা থেকে সাসপেন্ড করা হয় তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েনকে (Derek O’Brain)। পরে লোকসভায় একই কারণ দেখিয়ে সাসপেন্ড করা হয় ১৪ জন বিরোধী দলের সাংসদকে। এর মধ্যে ৯ জন কংগ্রেসের।

এদিন, লোকসভা অধিবেশন শুরু হওয়ার পরেই অন্য সব ইস্যু বাদ দিয়ে বুধবারের সংসদ হানার বিষয় নিয়ে আলোচনা চান বিজেপি-বিরোধীদলের সাংসদরা। সংসদের নিরাপত্তার নিয়ে সরব হন ইন্ডিয়া জোটের সাংসদরা। অমিত শাহের বিবৃতি চেয়ে ওয়েলে নেমে স্লোগান দেন তাঁরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগও দাবি করা হয়। এরপরেই অসংসদীয় আচরণেরঅভিযোগে ১৪জন সাংসদকে লোকসভা থেকে সাসপেন্ড করা হয়। প্রথমে পাঁচ কংগ্রেস সাংসদকে সাসপেন্ড করা হয়। পরে ৯জনকে সাসপেন্ড করা হয়। ১৪জনের মধ্যে কংগ্রেসের ৯ জন, সিপিএমের ২ জন, ডিএমকের ২জন এবং সিপিআইয়ের ১ জন রয়েছেন।

যে সাংসদরা সাসপেন্ড হলেন-

ডিন কুরিয়াকোস- কংগ্রেস
হিবি ইডেন-কংগ্রেস
রম্যা হরিদাস- কংগ্রেস
টিএন প্রতাপন- কংগ্রেস
জোথিমনি- কংগ্রেস
বেনি বেহানান- কংগ্রেস
ভিকে শ্রীকান্দন- কংগ্রেস
মহঃ জাভেদ- কংগ্রেস
মণিকম ঠাকুর-কংগ্রেস
পিআর নটরাজন- সিপিএম
কে সুব্রমণ্যাম- সিপিএম
কনিমোঝি করুণানিধি- ডিএমকে
এস আর পার্থিবন- ডিএমকে
এস ভেঙ্কাটেশন- সিপিআই

স্পিকার ওম বিড়লা লোকসভার সাংসদদের বিরুদ্ধে অনিয়ন্ত্রিত আচরণের অভিযোগ তোলেন। এরপরই বিরোধী দলের ১৪ সাংসদর বিরুদ্ধে প্রস্তাব পাশ করান সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী। ঘটনা চরম ক্ষোভ প্রকাশ করে কংগ্রেস। 

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...