Saturday, April 4, 2026

কথা রাখলেন অভিষেক, ডায়মন্ড হারবারে ব.ঞ্চিত হাতে পৌঁছল অর্থ সাহায্য

Date:

Share post:

কথা দিয়ে কথা রাখলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন ১০০ দিনের বকেয়া কাজের টাকা বঞ্চিত মানুষদের হাতে তুলে দেবেন। সেই মতোই বৃহস্পতিবার সাংসদের প্রতিনিধি দল ডায়মন্ড হারবারের (Diamond Harbour) বিভিন্ন বিধানসভা এলাকায় গিয়ে বঞ্চিতদের ১০০ দিনের কাজের টাকা তুলে দিলেন। উল্লেখ্য, ডায়মন্ড হারবার বিধানসভা এলাকায় একজনকে এবং ফলতা বিধানসভায় ১৩ জন বঞ্চিতকে ১০০ দিনের টাকা তুলে দেওয়া হয়।

এছাড়াও দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাট পশ্চিম ব্লকের শেরপুর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম খেলারাম পুরের বাসিন্দা ইলিয়াস মন্ডল ও আলিয়া বিবির হাতে টাকা তুলে দেওয়া হয়। পাশাপাশি শ্রী শ্রী রামকৃষ্ণ গ্রাম পঞ্চায়েতের নির্মল মাইতিকে ১৪,৯১০ টাকা ও বিশ্বজিৎ মাইতিকে ১৪,৬৯৭ টাকা তুলে দেওয়া হয়েছে এদিন। স্বাভাবিকভাবেই আপ্লুত তাঁরা। অভিষেকের প্রতি তাঁরা জানিয়েছেন অন্তরের কৃতজ্ঞতা।

আরও পড়ুন- এবার ডিপফে.কের শি.কার ইনফোসিসের প্রতিষ্ঠাতা! স.তর্ক করলেন নারায়ণ মূর্তি

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...