Thursday, June 25, 2026

প্রোজেক্ট পুরুলিয়া: শ.বর-আ.দিবাসী মানুষের পাশে মন্ডল বাগান মিলনী সংঘ

Date:

Share post:

মানুষের পাশে মণ্ডল বাগান মিলনী সংঘ (Mondal Bagan Milani Sangha)। বস্ত্র থেকে ওষুধ-খাবার সব নিয়ে পুরুলিয়া, বাঁকুড়া ও তৎসংলগ্ন ঝাড়খণ্ডের শবর ও আদিবাসী জনগোষ্ঠী পরিবারের পাশে হাজির হুগলি (Hooghly) জেলার চন্দননগরের (Chandannagar) এই ক্লাব। হুগলির চন্দননগরের মন্ডল বাগান মিলনী সংঘের শবর কল্যানমূলক প্রকল্প, যার নাম “প্রোজেক্ট পুরুলিয়া”। এটি তাদের চতুর্থতম বর্ষ। সংস্থার সম্পাদক শ্রীযুক্ত শুভদীপ চ্যাটার্জী মহাশয় বলেন “এবারে তাদের লক্ষ্য পুরুলিয়া, বাঁকুড়া ও তৎসংলগ্ন ঝাড়খণ্ডের শবর ও আদিবাসী জনগোষ্ঠী অধ্যুষিত প্রায় ৫০টি গ্রামের ৭৭৮টি পরিবারের হাতে প্রয়োজনীয় দ্রব্যাদি তুলে দেওয়া। ভবিষ্যতে এখানকার বাসিন্দাদের জন্য আরও বড় কিছু করার পরিকল্পনাও রয়েছে তাদের”।

সংস্থার অন্যতম সদস্য শ্রী প্রশান্ত দত্ত মহাশয় জানান যে, “ইতিমধ্যে বিগত পাঁচ দিনে তাদের সংস্থার পক্ষ থেকে পুরুলিয়া জেলার বান্দোয়ান ব্লকের ধাদকা গ্রাম পঞ্চায়েতের পোপো, ঘোলহুড়া, মৃগীচামী, পাড়গোড়া, হলুদবনী, শেকাবাসা প্রমুখ গ্রাম সহ মোট ৩৭টি গ্রামের শবর বাসিন্দাদের হাতে তুলে দেওয়া হয়েছে বস্ত্র, শীতবস্ত্র, কম্বল” । রাজ্যের সীমা ছাড়িয়ে পার্শ্ববর্তী ঝাড়খণ্ড রাজ্যের পূর্ব সিংভূম জেলার অন্তর্গত ধারাগিরি জলপ্রপাতের নিকট বাসাডেরা ও রামচন্দ্রপুর নামক দুটি গ্রামেও বসবাসকারী শবর পরিবারের হাতে তুলে দেওয়া হয় এই সকল জিনিসপত্র । শুধুমাত্র পোশাক ও কম্বলই নয়, ক্লাবের পক্ষ থেকে নিয়ে যাওয়া সীমিত কিছু ওষুধও প্রত্যেকের প্রয়োজন মতো যথাসম্ভব প্রদান করা হয়। স্থানীয় সকল শিশুদের মধ্যে গল্পের বই, খাতা, পেন, পেন্সিল বক্স, বিস্কুট, লজেন্স ও কেকও বিতরণ করা হয়। ক্রীড়াক্ষেত্রে উৎসাহ প্রদানের জন্য সংস্থার পক্ষ থেকে এখানকার কিশোরদের ফুটবলও প্রদান করা হয় ।

সংস্থার অন্যতম মহিলা সদস্যা শ্রীমতী কাকলি চক্রবর্তী জানান, “প্রায় সকল মহিলাদের সাথে কথা বলে স্থানীয় মহিলাদের প্রয়োজনীয়তার কথা তাঁরা লিপিবদ্ধ করছেন।। যাতে ভবিষ্যতে সেই মতো করে প্রয়োজনীয় সামগ্রী যথাসাধ্য তাদের প্রদান করা যায়”। সামাজিক দায়িত্ব পালনে বদ্ধপরিকর মন্ডল বাগান মিলনী সংঘ আগামীদিনে আবারও পুরুলিয়ার শবর অধ্যুষিত এলাকায় যথাসাধ্য সহায়তার হাত প্রসারিত করবে এই অঙ্গীকারে অঙ্গীকারবদ্ধ ।

আরও পড়ুন- কথা রাখলেন অভিষেক, ডায়মন্ড হারবারে ব.ঞ্চিত হাতে পৌঁছল অর্থ সাহায্য

Related articles

অমরনাথ যাত্রার আগেই ভাড়া নির্ধারণ করে নির্দেশিকা জম্মু-কাশ্মীর প্রশাসনের

আগামী ৩ জুলাই শুরু হচ্ছে চলতি বছরের অমরনাথ যাত্রা(Shri Amarnath Yatra) । যাত্রীদের সুবিধার জন্য এবার আগেই বিভিন্ন...

বিচ্ছিন্ন সিকিম-কালিম্পং যোগাযোগ, ভোগান্তিতে জনজীবন

প্রবল বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার জেরে বিপর্যস্ত পাহাড়ি জনজীবন। আটকে বহু পর্যটক।একাধিক রাস্তায় ধস নামার পাশাপাশি বৃহস্পতিবার ভোরে...

FIFA World Cup: সহজ জয়ে নকআউটে ব্রাজিল, ম্যাচ শেষে আবেগে ভাসলন নেইমার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে নকআউট পর্বে উঠল ব্রাজিল(Brazil)। জোড়া গোল ভিনিসিয়াস...

”কণ্ঠস্বর আমার, কেন নমুনা সংগ্রহ?” প্রশ্ন তুলে হাই কোর্টের দ্বারস্থ অভিষেক

”কণ্ঠস্বর আমার। আমি তো অস্বীকার করিনি। তার পরেও কেন নমুনা সংগ্রহ?” প্রশ্ন তুলে উস্কানিমূলক মন্তব্য মামলায় সিআইডি-র সিদ্ধান্তের...