Monday, April 6, 2026

শহরের রাস্তা থেকে উঠে যাবে বাস! অসু.বিধায় পড়তে চলেছেন বাসযাত্রীরা?

Date:

Share post:

আগামী বছর শহরের রাস্তা থেকে প্রায় আড়াই হাজার বাস উঠে যাওয়ার সম্ভাবনা। ফলে স্বাভাবিকভাবেই বিপদে পড়তে চলেছেন মহানগরের বাসযাত্রীরা। হাইকোর্টের ২০০৯ সালের একটি নির্দেশ অনুসারে এবার একসঙ্গে বিপদে পড়তে চলেছেন বাস মালিক থেকে যাত্রীরা।

২০০৯ সালে পরিবেশ সংক্রান্ত একটি মামলার রায় দিতে গিয়ে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) ঘোষণা করেছিল ১৫ বছরের বেশি কোনও বাস শহরের রাস্তায় চলতে পারবে না। শহরের স্বাস্থ্য রক্ষায় সে সময় হাইকোর্টের এই সিদ্ধান্তে যথেষ্ট আলোড়ন হয়েছিল। বাস মালিকরা একযোগে প্রায় আড়াই হাজার নতুন বাস রাস্তায় নামিয়েছিলেন। রাস্তায় নেমেছিল নতুন সরকারি বাসও। সেই বাসগুলির ১৫ বছর মেয়াদ উত্তীর্ণ হচ্ছে আগামী বছর। ফলে হাইকোর্টের নিয়ম অনুসারে ২০২৪ সালে সেগুলি বাতিল হয়ে যাবে। এই মুহূর্তে শহরে চার থেকে পাঁচ হাজার সরকারি ও বেসরকারি বাস চলে। আড়াই হাজার বাস হাইকোর্টের রায় অনুসারে সেগুলি পথে নামা বন্ধ হয়ে গেলে শহরে বাসের সংখ্যা প্রায় অর্ধেক হয়ে যাবে।

আরও পড়ুন- ধোনির প্রেমে পশ্চিমবঙ্গ পুলিশ! ‘যোগসূত্র’ পোস্ট স্যোশাল মিডিয়ায়

বাস মালিক সংগঠনগুলির দাবি, বর্তমানে পরিবহন শিল্পের যা দশা তাতে তাদের পক্ষে নতুন বাস কেনা সম্ভব না। অন্যদিকে বাসগুলি ২০০৯ সালে কেনা হলেও করোনা পরিস্থিতিতে দুবছর সেগুলি রাস্তায় নামেনি। পরিবহন দফতরের (transport department) কাছে তাদের আবেদন বিশেষ ক্ষমতা প্রয়োগ করার, যাতে আরও দুবছর সেই বাসগুলি চালানো যায়। জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায়ের দাবি সরকারের কাছে এই সুপারিশ করা হলেও এখনও কোনও উত্তর পাওয়া যায়নি। এক্ষেত্রে বাস মালিক সংগঠনগুলির যুক্তি, বাসগুলি দুবছর কম চলেছে। আরও দুবছর বাসগুলি চললে তাঁরা নতুন বাস কেনার অর্থ সংগ্রহ করে নিতে পারবেন।

Related articles

বিয়ের প্রতিশ্রুতিতেও মুক্তি নয়, পকসো মামলায় কড়া বার্তা গুয়াহাটি আদালতের

প্রেমের সম্পর্কের কথা বলে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করা যায় না। পকসো মামলার শুনানিতে এই মন্তব্য করল গুয়াহাটি হাইকোর্ট...

মানুষের কাজ যে করবে সেই প্রার্থী: নাম না করে তপন চট্টোপাধ্যায়কে নিশানা তৃণমূল সুপ্রিমোর

“কেউ কেউ আছে কাজ করবে না, কিন্তু সারাজীবন তাঁকেই প্রার্থী করতে হবে। না দল সেটা কোনওদিনই করবে না“।...

গান্ধীমূর্তিতে শ্রদ্ধা জানিয়ে মনোনয়ন পেশ: ঘরের ছেলে কুণালের জন্য বিপুল উন্মাদনা জনতার

নির্বাচনের দিন যত এগিয়ে আসছে সব দলীয় প্রার্থীদের মনোনয়নের প্রক্রিয়াও তত দ্রুত হচ্ছে। সোমবারই প্রথম দফার নির্বাচনের মনোনয়ন...

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে: একতিরে কমিশন-অধীর-মিমকে নিশানা অভিষেকের

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে। সোমবার, জলঙ্গীর সাদিখাঁরদিয়াড় বিদ্যানিকেতন গ্রাউন্ডের জনসভায় থেকে একতিরে নির্বাচন কমিশন, কংগ্রেস (Congress)...