Saturday, March 28, 2026

শুক্রেই শুরু দুয়ারে সরকার, চলবে কতদিন? বিজ্ঞপ্তি জারি করে দিনক্ষণ ঘোষণা নবান্নের

Date:

Share post:

আগামীকাল অর্থাৎ শুক্রবার, ১৫ ডিসেম্বর থেকে ফের শুরু হচ্ছে দুয়ারে সরকার (Duare Sarkar) শিবির। জানা গিয়েছে, আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে এই কর্মসূচি। বুধবার রাতে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন (Nabanna)। পুরনো সব সরকারি প্রকল্প ছাড়াও আর একটি নতুন প্রকল্পের সুবিধা পাওয়া যাবে অষ্টম দফার দুয়ারে সরকার শিবির থেকে।

তবে শুক্রবার থেকে শুরু হতে চলা দুয়ারে সরকার শিবিরকে দু’টি পর্বে ভাগ করা হয়েছে। যার প্রথম পর্ব চলবে ১৫ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত। এই পর্বে সমস্ত প্রকল্পের আবেদনপত্র জমা নেওয়া হবে। এছাড়াও দ্বিতীয় পর্ব চলবে ২ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত। এই পর্বে পরিষেবা প্রদানের শিবিরের আয়োজন করা হবে। তবে সব মিলিয়ে অষ্টম দফায় দু’লক্ষ শিবিরের আয়োজন করা হয়েছে, যা সপ্তম দফার চেয়েও বেশি। নবান্ন এদিন সাফ জানিয়েছে, বাড়ির কাছে কোথায় শিবির বসছে, তা জানতে http://ds.wb.gov.in ওয়েবসাইটে গিয়ে ক্লিক করলেই সব তথ্য হাতে চলে আসবে গ্রাহকদের।

এছাড়াও কন্ট্রোলরুম তৈরি করা হয়েছে ব্লক, জেলা এবং রাজ্য স্তরেও। রাজ্য সরকারের তরফে চালু করা হয়েছে বিশেষ হেল্পলাইন নম্বর— ১৮০০-৩৪৫-০১১৭/০৩৩-২২ ১৪০১৫২। ২০২০ সাল থেকে শুরু হওয়া দুয়ারে সরকার কর্মসূচিতে এখনও পর্যন্ত রাজ্যে পাঁচ লক্ষ ৬৬ হাজারেরও বেশি শিবিরের আয়োজন করা হয়েছে। সাত কোটি ২০ লক্ষেরও বেশি পরিষেবা প্রদান করা হয়েছে।

 

 

 

 

Related articles

সভা শেষেই অভিষেকের মঞ্চে আগুন! লাভপুরে চাঞ্চল্য

লাভপুরের জনসভা তখন প্রায় শেষ। বক্তব্য সেরে মঞ্চ ছেড়ে নেমেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

বাংলায় ‘বুলডোজার মডেল’ চাপানো ছক! আমলা বদল নিয়ে কমিশন-বিজেপিকে একতিরে নিশানা অভিষেকের

বাংলায় নির্বাচনের আগেই লাগাতার আমলা বদল করছে কমিশন। আর তার মধ্যেই রামনবমীতে রাজ্যের একাধিক জেলায় অশান্তির খবর মিলেছে।...

ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখতে আইপিএল সম্প্রচারের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার বাংলাদেশের! 

ইউনূস জমানা অতীত, নতুন সরকার গঠনের পর পুরনো বেশ কিছু সিদ্ধান্ত প্রত্যাহারের পথে তারেক রহমানের (Tarique Rahman) বাংলাদেশ।...

ধোনি ছাড়া আইপিএল শুরু করবে চেন্নাই, প্রথম দুই ম্যাচে অনিশ্চিত ক্রিকেটের থালাইভা

আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরই শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL)। প্রথম ম্যাচে মুখোমুখি আরসিবি বনাম...