Saturday, June 20, 2026

আনন্দপুরে শিশু-বি*ক্রির পর্দা ফাঁ*স, জা*লে দাদু-সহ ৪

Date:

Share post:

শহর কলকাতায় কত কিছু বিক্রি হচ্ছে হাজার হাজার বা লাখ টাকায় – জামা জুতো থেকে বডি ম্যাসাজ। সেই শহরেই এক কন্যা সন্তানের দাম ৩০ হাজার টাকা! হ্যাঁ, আর সবকিছুর সঙ্গে বিক্রয়যোগ্য জিনিসের তালিকায় এবার ২৩ দিনের শিশু। পাচারচক্রীদের হাতে পড়ে শেষ পর্যন্ত এই নিরপরাধ শিশুকন্যার কী অবস্থা হত ভাবলেও শিউরে উঠতে হয়। তবে আনন্দপুর থানার (Anandapur police station) তৎপরতায় শেষ পর্যন্ত উদ্ধার হয়ে মায়ের কোলে ফিরিছে সেই শিশু।

ঘটনার সূত্রপাত ১২ ডিসেম্বর রাতে। আনন্দপুর থানার বাসিন্দা নীলম কুমারী তাঁর ২৩ দিনের শিশু সন্তানের নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করেন। তাঁর সন্দেহ ছিল বাবা চুন্নু দাস ও সৎমা অলোকা সর্দারের ওপর। পুলিশি অনুসন্ধানে বিহার থেকে গ্রেফতার করা হয় চুন্নুকে। সেখান থেকেই শিশু পাচার চক্রের (child trafficking) সন্ধান পায় পুলিশ।

নরেন্দ্রপুরের পাঁচপোতা এলাকায় চৈতালী চক্রবর্তী নামে এক মহিলার কাছ থেকে উদ্ধার হয় শিশুটি। ৩০ হাজার টাকায় শিশুটিকে বিক্রি করে দেওয়ার চক্রান্ত করেছিল চুন্নু ও তাঁর স্ত্রী অলোকা। পুলিশ তাঁদের দুজনকে ও চৈতালীকে গ্রেফতার (arrest) করেছে। এদের জিজ্ঞাসাবাদ করে খোঁজ চালানো হচ্ছে শহরে চলতে থাকা এই শিশু পাচার চক্রের গোড়া কোথায়। এর আগেও এরকমই শিশু পাচার চক্র সামনে এসেছিল আনন্দপুর এলাকা থেকেই। পুরোনো সুতো জুড়ে আবার তদন্তে পুলিশ।

Related articles

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...