Sunday, June 14, 2026

নীলাক্ষর NGO-তে কাজ করতেন সংসদে হানার মূলচক্রী ললিত! কে এই কলেজ-ছাত্র

Date:

Share post:

ইতিমধ্যেই সংসদে হানার মূলচক্রী ললিত ঝা-র কলকাতা যোগ প্রকাশ্যে। কিন্তু আরও কিছু যোগাযোগ রয়েছে তাঁর। হালিশহরে রয়েছেন ললিতের এক ‘বন্ধু’। যাঁকে বুধবার সংসদ ভবনের ‘কীর্তি’র ভিডিও হোয়াট্‌সঅ্যাপে পাঠিয়েছিলেন ললিত। হালিশহরের বাসিন্দা সেই তরুণের নাম নীলাক্ষ আইচ (Nilaksha Aich)।

নীলাক্ষ বিধাননগর কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। এর পাশাপাশি তিনি একটি এনজিও-র সঙ্গে জড়িত। বুধবার সংসদে (Parliament) হানার পর বৃহস্পতিবার দুপুরে হালিশহরের জেটিয়ায় নীলাক্ষের বাড়িতে যায় পুলিশ। বেলা ২টো নাগাদ ব্যারাকপুর কমিশনারেটের কয়েক জন পুলিশকর্মী নীলাক্ষের বাড়ি গিয়ে সংসদ হানার বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। কীভাবে তাঁর সঙ্গে ললিতের পরিচয়, সম্পর্ক কেমন, শেষ কবে যোগাযোগ হয়েছে এই সব বিষয়ে জিজ্ঞাসা করা হয়েছে বলে সূত্রের খবর। নীলাক্ষ (Nilaksha Aich) জানান, এনজিও-র সূত্রেই ললিতের সঙ্গে তাঁর আলাপ হয়।

বুধবারের ঘটনার পরে নিজেই জানান, সংসদের ঘটনার ভিডিও ললিত (Lolit) হোয়াট্‌সঅ্যাপ করেছিলেন তাঁকে। সেই সময় কলেজে ছিলেন নীলাক্ষ। পরে ভিডিও দেখে ললিতের কাছে তিনি জানতে চান কিসের প্রতিবাদে এমন করেছে তাঁরা?

আরও পড়ুন: কৃষ্ণ জন্মভূমি জমি বিত*র্ক: শাহি ইদগাহ মস.জিদ জ.রিপে সায় আদালতের

এই কথা জানার পরেই নীলাক্ষের বাড়িতে যায় ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ। পুলিশকে তিনি জানান, এপ্রিল নাগাদ তাঁর স্বেচ্ছাসেবী সংস্থায় যোগ দেওয়ার জন্য ললিতকে নীলাক্ষই অনুরোধ করেছিলেন। সেই প্রস্তাবে সাড়াও দিয়ে তাঁর সঙ্গে কাজ করছিলেন ললিত। তিনি অভিযুক্তকে ব্যক্তিগত স্তরেই চিনতেন বলে জানান হালিশহরের তরুণ। নাম প্রকাশ করলেও সংবাদ মাধ্যমে মুখ দেখাতে চাননি নীলাক্ষ।

Related articles

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...

বিশ্বকাপে পপ তারকা ও কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রীর অন্তরঙ্গ মুহূর্ত

কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং পপ গায়িকা কেটি পেরিকে একসঙ্গে হাত ধরাধরি করে দেখা গেল ফিফা বিশ্বকাপ...