Monday, May 11, 2026

অবশেষে গ্রে.ফতার সংসদে হা.মলার ‘মাস্টারমাইন্ড’ ললিত ঝা

Date:

Share post:

খোঁজ চলছিল জোরকদমে। অবশেষে গ্রেফতার অন্যতম ‘মাস্টারমাইন্ড’ ললিত ঝা। সংসদে ধোঁয়া ছড়ানোর ঘটনার পর থেকেই বেপাত্তা ছিল ললিত। অবশেষে বৃহস্পতিবার দিল্লিতে আত্মসমর্পণ করলেন লোকসভায় হানার ‘মাস্টারমাইন্ড’ ললিত ঝা। এই নিয়ে সংসদ হানার ঘটনায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ছয়।

প্রসঙ্গত, বুধবার সংসদে ধোঁয়া কাণ্ডের পর থেকেই এই ললিত ঝা’কে ট্র্যাক করার চেষ্টা করছিলেন পুলিশকর্মীরা। গতকালের ঘটনার সময় সংসদের বাইরে পরিবহণ ভবনের সামনে সংসদের গেটের কাছে হাজির ছিল ললিত। সংসদ চত্বরের বাইরে যখন তার দুই সঙ্গী ধোঁয়া ওড়াতে ওড়াতে স্লোগান দিচ্ছিল, সেই সময়ের দৃশ্য ক্যামেরাবন্দিও করেছিল সে। এরপর যখন পুলিশ সেদিকে এগিয়ে যায়, তখনই সেই চত্বর থেকে পালিয়ে গিয়েছিল ললিত ঝা। সংসদ হামলায় ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে যে সংসদে হানার মূল চক্রী হলেন ললিত। সেই গোটা বিষয়টি পরিকল্পনা করেছিল। তাঁকে খুঁজছিল পুলিশ। অবশেষে বৃহস্পতিবার দিল্লিতে আত্মসমর্পণ করলেন ললিত। বৃহস্পতিবার রাতে তিনি নিজেই দিল্লির কর্তব্যপাথ এলাকার থানায় গিয়েছিলেন। আত্মসমর্পণের পর তাঁকে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন- বর্ধমানে স্টেশনে দু.র্ঘটনার দেড়দিন পরে আ.হতদের দেখতে হাসপাতালে রাজ্যপাল, দু.র্ঘটনাস্থলও পরিদর্শন

 

Related articles

শান্তিকুঞ্জের সামনে ব্রোঞ্জের বাঘ! প্রিয় নেতার জন্য অভিনভ উপহার নিয়ে হাজির দমদমের উত্তম 

রাজনীতিতে কখনও তিনি ‘মেদিনীপুরের ভূমিপুত্র’, কখনও আবার স্রেফ ‘দাদা’। তবে তাঁর অনুরাগীদের চোখে তিনি ‘বাংলার বাঘ’। সেই আবেগকে...

বুধবার থেকে শুরু বিধায়কদের শপথগ্রহণ, প্রোটেম স্পিকারের দৌড়ে তাপস রায় 

নতুন সরকারের পথ চলা শুরুর পর এবার বিধানসভায় তৎপরতা শুরু হল পরিষদীয় প্রক্রিয়ার। আগামী বুধবার থেকে শুরু হতে...

শপথ মিটতেই রণক্ষেত্র বনগাঁ! ভাঙল নীল বিদ্রোহের স্মৃতিফলক, কাঠগড়ায় বিজেপি 

বাংলার গৌরবের ইতিহাস এবং নীল বিদ্রোহের স্মৃতিবিজড়িত স্মারক এবার রাজনীতির রোষানলে। বনগাঁ শহরে নীল বিদ্রোহের ইতিহাস সম্বলিত একাধিক...

মুখ্যমন্ত্রীর দুই যুগ্ম সহায়ক: দুই আইপিএসকে নতুন দায়িত্ব

রাজ্যের প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পরে মুখ্যমন্ত্রীর দফতর নিয়ে সচেতন পদক্ষেপ বিজেপির। একদিকে মুখ্যমন্ত্রীর...