Friday, April 3, 2026

সমাজকে বুড়ো আঙুল! সন্তান কামনায় মহিলার ‘অভিনব’ পদক্ষেপ, ফল মিলল হাতেনাতে

Date:

Share post:

মা (Mother) হওয়ার অদম্য ইচ্ছার কাছে তুচ্ছ সব বাধা-বিপত্তি। বয়স ৪৮ হলেও সন্তানলাভের (Baby) আশায় কোনওকিছুর সঙ্গে আপোস করেননি। চরম আর্থিক অনটন থাকা সত্ত্বেও করিয়েছেন একাধিক পরীক্ষা। তাতে আখেরে লাভের লাভ কিছুই হয়নি। তবে এবার সন্তানসুখ পেলেন বীরভূমের (Birbhum) মুরারইয়ের প্রত্যন্ত এলাকার এক মহিলা। জানা গিয়েছে, ওই মহিলার কাছে যখন সব রাস্তাই প্রায় বন্ধ। তখন চিকিৎসকদের পরামর্শে শেষমেশ মৃত স্বামীর শুক্রাণু সংরক্ষণ করে আইভিএফ (IVF) পদ্ধতিতে পঞ্চাশের দোরগোড়ায় দাঁড়িয়েও সন্তানের মা হলেন তিনি।

কোভিড কেঁড়ে নিয়েছে স্বামীকে। উপার্জন বলতে একটি মুদির দোকান। তা চালিয়েই টেনেটুনে কোনওমতে সংসার চলে। কিন্তু, ওই মহিলার মা হওয়ার অদম্য ইচ্ছে হারিয়ে দিল সবকিছুকে। শেষ পাওয়া খবর, বর্তমানে রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ওই মহিলা। তাঁর সন্তান সুস্থ থাকলেও সন্তান সুস্থ থাকলেও ওই হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি রয়েছেন মা। চিকিৎসকরা জানিয়েছেন, ধীরে ধীরে মহিলার অবস্থার উন্নতি হচ্ছে। হাসপাতাল সূত্রে আরও জানা গিয়েছে, গত ১১ ডিসেম্বর রাতে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন ওই মহিলা। তারপরই আচমকা তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। ফলে তাঁকে সিসিইউ-তে ভর্তি করানো হয়েছে। এদিকে বর্তমানে মহিলা হাসপাতালে ভর্তি থাকায় তাঁর দোকানের দেখভাল করছেন দোকানের কর্মচারী রোহিত শেখ এবং রোহিতের মা।

রোহিত জানান, “কাকিমার পরিবারের সকলকে ফোন করেছি। এখনও পর্যন্ত কেউ পাশে দাঁড়াননি। পাশাপাশি পরিবারের সদস্যদের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগ করা হলে তাঁরা কোনও মন্তব্য করতে চাননি। এদিকে স্থানীয় সূত্রে খবর, স্বামী বেঁচে থাকাকালীন ওই ভদ্রমহিলার সন্তানধারণ নিয়ে সমস্যা ছিল। দীর্ঘদিন আইভিএফ পদ্ধতিতে চিকিৎসার চলছিল। এরপর কলকাতার একটি পরীক্ষাগারে স্বামীর শুক্রাণু সংরক্ষণ করা হয়। এর মধ্যেই কোভিডের জেরে মারা যান মহিলার স্বামী। তবুও হার মানেনি মহিলা। সন্তানলাভের আশায় শেষমেশ মৃত স্বামীর শুক্রাণু ব্যবহারের সিদ্ধান্ত নেন মহিলা। এরপরই হাতেনাতে মেলে ফল।

রামপুরহাট মেডিক্যালের স্ত্রী-রোগ বিশেষজ্ঞ সুব্রত সামন্ত জানান, ৪৮ বছর বয়সে সাধারণত মহিলাদের মেনোপজ শুরু হয়ে যায়। এইসময়ে স্বাভাবিকভাবে মা হওয়া যায় না। মহিলার রক্তচাপও বেশি ছিল। সব মিলিয়ে মহিলার গর্ভবতী হওয়া যথেষ্ট ঝুঁকিপূর্ণ ছিল। চিকিৎসক আরও জানান, আইভিএফ পদ্ধতিতে মহিলার পেটে যমজ সন্তান এসেছিল। কিন্তু ছ’সপ্তাহেই মারা যায় সে।

 

 

 

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...