Tuesday, June 23, 2026

রাজ্যজুড়ে জাঁকিয়ে শীত! কতদিন নিম্নমুখী থাকবে পারদ? বড় আপডেট হাওয়া অফিসের

Date:

Share post:

আসতে কিছুটা দেরি হলেও ডিসেম্বরেই (December) রাজ্য জুড়ে শীতের দাপট। বুধবার ছিল এই মরসুমের শীতলতম দিন। এদিকে বৃহস্পতিবার সকাল হতেই কুয়াশার চাদরে মুখ ঢাকে বাংলা (Bengal)। আর সেকারণেই ভোরের দিকে দৃশ্যমানতা ছিল খুবই কম। তবে এদিন আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Office) জানিয়েছে, বৃহস্পতিবার কলকাতার তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। পাশাপাশি আগামী কয়েকদিন এই শীতের (Winter) আমেজ রাজ্যজুড়ে বজায় থাকবে।

হাওয়া অফিস সূত্রে খবর, বৃহস্পতিবার আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা ১৫.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম। পাশাপাশি জেলায় ১১-১২ ডিগ্রির ঘরে থাকবে রাতের তাপমাত্রা। আপাতত ঠান্ডার এই স্পেল বজায় থাকবে বলে খবর। এদিকে, বুধবারই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে সন্দাকফু, উত্তর সিকিম, পূর্ব সিকিমে তুষারপাত হয়েছে। অন্যদিকে, দার্জিলিংয়ের বেশ কিছু জায়গায় শিলাবৃষ্টি হয়েছে। বৃষ্টি হয়েছে ডুয়ার্সেও। যার জেরে প্রচুর পর্যটক সিকিমে আটকে পড়েছেন বলে খবর।

 

 

 

 

Related articles

ফের বাড়ছে সোনার দাম! মঙ্গলে কত হল নতুন দাম দেখে নিন এক ঝলকে

আগের সপ্তাহের শেষের দিকে বেশ দাম কমলেও ফের বাড়তে শুরু করেছে হলুদ ধাতুর দাম (Gold and Silver Price)।...

দেশদ্রোহের অভিযোগে ইরানে গ্রেফতার ৩৩০০! হরমুজে বাড়ল জাহাজ চলাচল

যুদ্ধচলাকালীন ইজরায়েলকে সাহায্য এবং অপপ্রচার চালানোর অভিযোগ এবার ৩হাজার ৩০০ নাগরিককে গ্রেফতার করল (Iran Arrests) ইরান প্রশাসন। আনা...

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...